২৮ অক্টোবর, ২০২৩ ১০:৫৮ এএম

অধ্যাপক রিদওয়ানুর রহমানের মৃত্যু, বিভিন্ন সংগঠনের শোক

অধ্যাপক রিদওয়ানুর রহমানের মৃত্যু, বিভিন্ন সংগঠনের শোক
শোকবার্তায় বলা হয়েছে, মানবিক এ চিকিৎসক ও মেডিকেল গবেষকের বিয়োগের ক্ষতি সহসা পূরণ হবার নয়। ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ, জনপ্রিয় শিক্ষক অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমানের মৃত্যুতে শোক জানিয়েছে বিভিন্ন পেশাজীবী সংগঠন। এই মানবিক চিকিৎসক ও মেডিকেল গবেষকের বিয়োগের ক্ষতি সহসা পূরণ হবার নয় জানিয়ে স্বাস্থ্য খাতের অগ্রগতি নিশ্চিতে প্রায়োগিক জীবনের তাঁকে অনুসরণের আহ্বান জানান তারা।

বিএমএ’র শোক

এই মেডিকেল গবেষকের মৃত্যুতে শোক জানিয়েছে চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ)।

সংগঠনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী স্বাক্ষরিত শোকবার্তায় বলা হয়েছে, ‘বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমান ম্যাসিভ হার্ট অ্যাটাকে ২৫ অক্টোবর বুধবার আনুমানিক সকাল ১০:০০টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, বন্ধু-স্বজন, ছাত্র-ছাত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।’

‘সদা হাস্যোজ্জ্বল ডা. রিদওয়ানুর রহমান মেডিকেল শিক্ষা ও চিকিৎসার পাশাপশি চিকিৎসা গবেষণায়ও নিজেকে নিয়োজিত রেখেছিলেন। ম্যালেরিয়া, ডেঙ্গুসহ বিভিন্ন সংক্রামক রোগ নিয়ে তাঁর গবেষণা চিকিৎসা বিজ্ঞানের সকল মহলে ব্যাপক সমাদৃত। ২০১৭ সালে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান হিসেবে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর রোগ নিয়ে গবেষণা শুরু করেন। এরই ধারাবাহিকতায় তিনি জীবনের শেষদিন পর্যন্ত রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজের গবেষণা কেন্দ্রের প্রধান হিসেবে কর্মরত ছিলেন’, যোগ করা হয় শোকবার্তা। 

এতে আরও বলা হয়েছে, ডা. রিদওয়ানুর রহমান ১৯৫৮ সালে চট্টগ্রামের সাতকানিয়ায় জন্মগ্রহন করেন এবং ১৯৮২ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করেন। পরবর্তীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) থেকে ইন্টারনাল মেডিসিনে এফসিপিএস সম্পন্ন করেন।

বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন মরহুম অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে ।

রিউমাটোলজি সোসাইটির শোক

শোক জানিয়েছে বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটি। গত ২৫ অক্টোবর সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক, সেক্রেটারি জেনারেল ডা. শামীম আহমেদ ও প্রেসিডেন্ট ইফেক্ট অধ্যাপ মিনহাজ রহিম চৌধুরী স্বাক্ষরিত এক বার্তায় শোক জানায় সংগঠনটি।

এতে বলা হয়েছে, ‘আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, মেডিসিনের কিংবদন্তি অধ্যাপক শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান এবং বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটির কার্যকরী কমিটির সাবেক সদস্য অধ্যাপক মো. রিদওয়ানুর রহমান, অদ্য সকাল ৯ ঘটিকায় হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। আমরা বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটির পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরা কামনা করছি এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।’

এফডিএসআর'র শোক

এই মেডিকেল গবেষকের মৃত্যুতে শোক জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেস্পন্সিবিলিটিজের (এফডিএসআর)। 

সংগঠনটির দপ্তর সম্পাদক ও স্যার সলিমুল্ল্যাহ মেডিকেল কলেজ মানসিক রোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রাশিদুল হক স্বাক্ষরিত শোকবার্তা বলা হয়েছে, ‘আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমান স্যার হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন না ফেরার দেশে (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এফডিএসআর পরিবার স্যারের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আমরা স্যারের আত্মার মাগফেরাত কামনা করি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।’

বিডিএফ’র শোক

শোক জানিয়েছে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস’ ফাউন্ডেশন (বিডিএফ)। বিডিএফ’র প্রধান সমন্বয়ক ডা. নিরুপম দাশ স্বাক্ষরিত শোকবার্তা বলা হয়েছে, ‘একজন যাদুকরের বিদায়। বিডিএফের দুঃসময়ে  আপনাকে পেয়েছিলাম। আমরা শোকাহত।’

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের শোক

অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমানের মৃত্যুতে শোক জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।

পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা স্বাক্ষরিত এক শোকবার্তা তারা জানায়, ‘আমরা গভীরভাবে শোকাহত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক বিভাগীয় প্রধান (মেডিসিন) অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমান ২৫/১০/২০২৩ খ্রিঃ সকাল ৯.৩০ ঘটিকার সময় ইন্তেকাল করেছেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের ১৯ ব্যাচের সদস্য এবং ৫ম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের একজন কর্মকর্তা। মরহুম অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমান একজন স্বর্ণ পদকজয়ী জননন্দিত চিকিৎসক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই সন্তান এবং আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহীকে শোকের সাগরে ভাসিয়ে এ সংসারের সকল মায়াবন্ধন ছিন্ন করে পরপারে পাড়ি জমিয়েছেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ একজন মেধাবী, অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসক কর্মকর্তাকে হারালো। তাঁর প্রিয় পরিবার-পরিজন যে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছেন, তা আমরা কেউই পূরণ করতে পারবো না। তবে মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করছি, যেন মরহুম অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমানের বিদেহী আত্মা পরম শান্তি লাভ করে এবং তাঁর শোক সন্তপ্ত পরিবার দ্রুত তাঁদের শোক কাটিয়ে উঠতে পারে। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পক্ষ হতে মরহুম অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি ও তাঁর পরিবার বর্গের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।’

এএনএম/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক