চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু ২৫৭
মেডিভয়েস রিপোর্ট: দেশে চলতি অক্টোবর মাসের তিন সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৫৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট এক হাজার ২৪৬ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ঢাকায় মৃত্যু হয়েছে ১০ জনের, আর ঢাকার বাইরে ১০ জন। এই নিয়ে অক্টোবরের তিন সপ্তাহে ২৫৭ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট ১ হাজার ২৪৬ জনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৮৮৯ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৪১২ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৪৭৭ জন।
এ বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত সারাদেশে মোট ২ লাখ ৫২ হাজার ৯৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৫ হাজার ৩০ জন আর ঢাকার বাইরের লাখ ৫৭ হাজার ৯৬০ জন। তাদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ৪৩ হাজার ৬৩০ জন। এর মধ্যে ঢাকার বাসিন্দা ৯১ হাজার ৯২২ জন এবং ঢাকার বাইরের ১ লাখ ৫১ হাজার ৭০৮ জন।