১২ অক্টোবর, ২০২৩ ১১:২২ এএম

চলে গেলেন রামেকের সাবেক অধ্যক্ষ অধ্যাপক রফিকুল ইসলাম

চলে গেলেন রামেকের সাবেক অধ্যক্ষ অধ্যাপক রফিকুল ইসলাম
অধ্যাপক ডা. রফিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চলে গেছেন রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. রফিকুল ইসলাম। গত ৮ অক্টোবর না ফেরার দেশে পাড়ি জমান তিনি।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সহকারী সার্জন ডা. মো. ফজলুল কবির পাভেল আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, রফিকুল ইসলাম এসএসসি ও এইচএসসির গন্ডি পেরিয়ে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি হন। সেখান থেকে স্বাস্থ্যসেবার সনদ গ্রহণ করেন ডা. রফিকুল ইসলাম। পরবর্তী মেডিকেল উচ্চশিক্ষার জন্য বিলেতে যান তিনি।

বিস্তৃত ও বর্ণাঢ্য কর্মজীবনে তিনি রামেকের পাশাপাশি বারিন্দ মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

অধ্যাপক রফিকুল ইসলাম রাজশাহী মহানগরীর চারঘাটের বাসিন্দা। বিনয়, ভদ্রতা ও আন্তরিক সেবাদানের জন্য সেখানে তিনি তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন। 

সর্বজন শ্রদ্ধেয় এ চিকিৎসকের মৃত্যুতে মেডিভয়েস শোকাহত। তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে মেডিভয়েস।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক