০১ অক্টোবর, ২০২৩ ০৯:২৪ পিএম

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে টিকা: চার অক্টোবরের বদলে শুরু সোমবার

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে টিকা: চার অক্টোবরের বদলে শুরু সোমবার
সকাল ১১টায় নিপসম অডিটোরিয়ামে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিভাগে ৫ম-৯ম শ্রেণীর ছাত্রী ও শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০-১৪ বছর বয়সী কিশোরীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা প্রদান কার্যক্রম শুরু হবে আগামীকাল সোমবার (৪ অক্টোবর) থেকে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কার্যক্রমের উদ্বোধন করবেন।

আজ রোববার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের অফিসিয়াল ফেইসবুক পেইজে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আগামিকাল (২ অক্টোবর) সকাল ১১টায় নিপসম অডিটোরিয়ামে দেশব্যাপী শুরু হতে যাওয়া জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করবেন। যার মধ্যে দিয়ে বাংলাদেশের সর্বজনবিদিত সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে (ইপিআই) সাফল্যের আরেকটি নতুন পালক সংযোজিত হতে যাচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

হিউম্যান পাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা মেয়েদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ সহায়তা করে। সরকারের উদ্যোগে সব শিক্ষা প্রতিষ্ঠানে ৫ম-৯ম শ্রেণিতে অধ্যায়নরত ছাত্রী ও শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত ১০-১৪ বছর বয়সী কিশোরীদের এ টিকা বিনামূল্যে দেওয়া হবে।

জানা গেছে, এই এইচপিভি টিকাদান কর্মসূচি সফল করতে বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে। এরই ধারাবাহিকতায় গতকাল (৩০ সেপ্টেম্বর) মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হিউমান প্যাপিলোমা ভাইরাসের ভ্যাক্সিনেশন সম্পর্কে মাঠ পর্যায়ের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কার্যক্রমে সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. ফরিদুল ইসলাম।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য অধিদপ্তর
সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক