২৭ সেপ্টেম্বর, ২০২৩ ১১:২৯ এএম

ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত টাকা আদায়, আশুলিয়ায় হাসপাতাল সিলগালা

ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত টাকা আদায়, আশুলিয়ায় হাসপাতাল সিলগালা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সাভারের আশুলিয়ায় ডেঙ্গু পরীক্ষায় সরকার নির্ধারিত ফি থেকে অতিরিক্ত টাকা আদায় এবং সাধারণ ফ্রিজে রক্ত সংরক্ষণ করাসহ বিভিন্ন অভিযোগে দ্বীপ জেনারেল হাসপাতাল সিলগালা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সময় ওই হাসপাতাল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আশুলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আশরাফুর রহমান ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা এ অভিযানে অংশ নেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান বলেন, ‘টেস্ট করতে সাধারণ রোগীদের কাছে থেকে সরকার নির্ধারিত ফি ৩০০ টাকার পরিবর্তে ৫০০ টাকা আদায় করা হচ্ছিল। এছাড়া সাধারণ ফ্রিজে রক্ত সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়ার অভিযোগে হাসপাতালটিকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনির্দিষ্টকালের জন্য সিলগালা করা হয়েছে।’

অপরদিকে, একই ধরনের অভিযোগে সাভারের হেমায়েতপুরে এস আর ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও ৩০ হাজার টাকা জরিমানা, ফয়সাল ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ও স্ট্যান্ডার্ড হাসপাতালকে এক লাখ ৬০ হাজার টাকা জরিমনা করেন ভ্রম্যমাণ আদালত।

 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : সিলগালা
কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক