২৭ সেপ্টেম্বর, ২০২৩ ১১:৩৮ এএম

ঢাকার বাইরের প্রশিক্ষণার্থীদের বিসিপিএসে অবস্থানের সুযোগ

ঢাকার বাইরের প্রশিক্ষণার্থীদের বিসিপিএসে অবস্থানের সুযোগ
বিসিপিএস সচিব অধ্যাপক আবুল বাশার মো. জামাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্সের (বিসিপিএস) এফসিপিএস ১ম পর্ব পাস করা যেসব প্রশিক্ষণার্থী কলেজের বিভিন্ন প্রশিক্ষণ প্রোগ্রামে অংশগ্রহণ করেন, তারা বিসিপিএস’র স্যুট খালি থাকা সাপেক্ষে নির্দিষ্ট ভাড়া প্রদান করে অবস্থান করতে পারবেন।

আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) বিসিপিএস সচিব অধ্যাপক আবুল বাশার মো. জামাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এফসিপিএস ১ম পর্ব পাস করা যে সকল প্রশিক্ষণার্থী দেশের বিভিন্ন স্থান থেকে এসে কলেজের বিভিন্ন প্রশিক্ষণ প্রোগ্রামে অংশগ্রহণ করে থাকেন, সেই সকল প্রশিক্ষণার্থীগণ প্রশিক্ষণের রেজিস্ট্রেশন স্লিপ জমাপূর্বক কলেজের ব্লক-বি ভবনের স্যুট খালি থাকা সাপেক্ষে নির্দিষ্ট ভাড়া প্রদান করে অবস্থান করতে পারবেন। এই সুবিধা পাওয়ার জন্য অফিস চলাকালীন সময়ে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কলেজের স্যূট বিভাগের হাউজ কিপার মো. জাকির হোসেনের সাথে (মোবাইল/হোয়াটস্অ্যাপঃ ০১৭৫১০৬৯২৮৮) যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হলো।’

বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত