২৭ সেপ্টেম্বর, ২০২৩ ১০:১৬ এএম

সারাদেশে ১৬৪ অবৈধ ক্লিনিক বন্ধ, ৬ জনের বিভিন্ন মেয়াদে সাজা

সারাদেশে ১৬৪ অবৈধ ক্লিনিক বন্ধ, ৬ জনের বিভিন্ন মেয়াদে সাজা
একই সাথে ৪৯ লাখ পাঁচ হাজার টাকা জরিমানা ও ছয় জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ১৬৪টি অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে ৪৯ লাখ পাঁচ হাজার টাকা জরিমানা ও ছয় জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. মো. হাবিবুল আহসান তালুকদার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ‘গত ১৮ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে দুই হাজার ৮৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এরমধ্যে নানান অনিয়মের প্রমাণ পাওয়ার ভিত্তিতে ১৬৪টি অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়। এ সময় ছয় জনকে কারাদণ্ড দেওয়াসহ মোট জরিমানা করা হয় ৪৯ লাখ পাঁচ হাজার টাকা।’

প্রসঙ্গত, গত ১৭ সেপ্টেম্বর চলমান ডেঙ্গু সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে আয়োজিত ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর সারা দেশের হাসপাতাগুলোতে আবারও অভিযান পরিচালনা করার কথা জানান। এরপর গত ১৮ সেপ্টেম্বর থেকে দেশের নিবন্ধনহীন অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযানে নামে স্বাস্থ্য অধিদপ্তর। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক