০২ সেপ্টেম্বর, ২০২৩ ০২:৪৩ পিএম

সিএমইউর ফাইনাল প্রফের ফল প্রকাশ, পাসের হার ৭৩ শতাংশ

সিএমইউর ফাইনাল প্রফের ফল প্রকাশ, পাসের হার ৭৩ শতাংশ
এ বছর এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ হাজার ১৪৫ জন শিক্ষার্থী, পাস করেছেন ৮৩৭ জন শিক্ষার্থী।

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সিএমইউ) অধিভুক্ত এমবিবিএস ও বিডিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

আজ শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এর আগে মেডিসিন অনুষদের ডিন ও চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আখতার সিএমইউর ভিসি অধ্যাপক ডা. ইসমাইল খানের কাছে এমবিবিএস ও বিডিএস ফাইনাল পরীক্ষার ফল হস্তান্তর করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়াসহ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, একাডেমিক সদস্যবৃন্দ ও বিভিন্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ ও অধ্যাপকবৃন্দ উপস্থিত ছিলেন।

ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, এ বছর সিএমইউর অধীনে এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ হাজার ১৪৫ জন শিক্ষার্থী, অনুপস্থিত ছিলেন একজন শিক্ষার্থী। এতে পাস করেছেন ৮৩৭ জন শিক্ষার্থী, পাসের হার ৭৩ দশমিক তিন শতাংশ। এমবিবিএস ফাইনাল প্রফে অনার্স মার্ক পেয়েছেন একজন শিক্ষার্থী।

এছাড়া সিএমইউর অধীনে বিডিএস পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১০৭ জন শিক্ষার্থী। এতে পাস করেছেন ৮২ শিক্ষার্থী, পাসের হার ৭৬ দশমিক ৬৩ শতাংশ।

►ফলাফল দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : সিএমইউ
ইসলামী ব্যাংক হাসপাতালে হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি

রোগীর মৃত্যুকে ঘিরে হাসপাতালে হামলা-ভাঙচুর গ্রহণযোগ্য নয়: এনডিএফ

ইসলামী ব্যাংক হাসপাতালে হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি

রোগীর মৃত্যুকে ঘিরে হাসপাতালে হামলা-ভাঙচুর গ্রহণযোগ্য নয়: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক