সিএমএএও’র সভাপতি হলেন ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন
মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসকদের আন্তর্জাতিক সংগঠন কনফেডারেশন অব মেডিকেল অ্যাসোসিয়েশন ইন এশিয়া অ্যান্ড ওশানিয়ার (সিএমএএও) সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।
শুক্রবার (১ সেপ্টেম্বর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে প্রথমবারের মতো তিন দিনব্যাপী সিএমএএও’র ৩৭তম সাধারণ সভা এবং ৫৮তম কাউন্সিল অধিবেশন শুরু হয়েছে। সভায় তিনি সভাপতি হিসেবে নির্বাচিত হন।
সিএমএএও’র এই আন্তর্জাতিক সম্মেলনে ১৮ দেশের মধ্যে ১০ দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন। বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, হংকং, জাপান, কোরিয়া, ফিলিপাইন, মালেশিয়া ও সিঙ্গাপুরের মেডিকেল অ্যাসোসিয়েশনের শীর্ষ নেতৃবৃন্দ সম্মেলনে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশসহ সব দেশের নেতৃবৃন্দ তাদের মেডিকেল অ্যাসোসিয়েশনের বার্ষিক সাংগঠনিক কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) পক্ষে সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন করেন বিএমএ মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী।
-
২৯ এপ্রিল, ২০২৬
পুরুষ সমকামী জনগোষ্ঠীর মধ্যে সংক্রমণ বাড়ছে আশঙ্কাজনক হারে
এইচআইভিতে এক বছরে ২৫৪ জনের মৃত্যু, ৪১ জেলায় নেই পরীক্ষার সুযোগ
-
২৭ নভেম্বর, ২০২৫
বিএইচআরএফ সদস্যদের সঙ্গে ওজিএসবির মতবিনিময়ে বক্তারা
‘মাতৃমৃত্যু হ্রাসের হার স্থিমিত, গতিশীলতায় মানসম্মত পদক্ষেপ জরুরি’
-
০৮ ফেব্রুয়ারী, ২০২৫
প্রস্তাবিত স্বাস্থ্য নীতিমালা সংশোধনের দাবি
টেস্ট রিপোর্টে স্বাক্ষর প্রদান অন্তর্ভুক্তি চান বায়োকেমিস্টরা
-
২০ জানুয়ারী, ২০২৫
-
২৮ অক্টোবর, ২০২৪
-
১৯ অক্টোবর, ২০২৪
-
১৫ অক্টোবর, ২০২৪
-
০৪ জুলাই, ২০২৪
-
২৪ জুন, ২০২৪