গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ‘মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা পিট’ স্থাপন
মেডিভয়েস রিপোর্ট: হাসপাতালের ময়লা আবর্জনার সুষ্ঠুব্যবস্থাপনার লক্ষ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ‘মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা পিট’ স্থাপন করেছে স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ।
সম্প্রতি গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত পিটটি পরিদর্শন ও কাজের মান যাচাই করেন মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের ডিপিএম ডা. সৃজন সাহা অনীক।
আজ বুধবার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের অফিসিয়াল ফেইসবুক পেইজে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়েছে, ‘হাসপাতালের সেবার মান উন্নয়নে ময়লা আবর্জনার ব্যবস্থাপনা একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ। আবর্জনা যথাযথভাবে ব্যবস্থাপনা না হলে তা পরিবেশে ব্যাপক ক্ষতি করে এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে জনস্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলে। চিকিৎসা সেবা প্রক্রিয়ায় যেসব বর্জ্য তৈরি হয় তাদেরকে মেডিকেলীয় বর্জ্য বলে। হাসপাতালে উৎপাদিত সকল বর্জ্য ক্ষতিকর নয়। বিশ্বস্বাস্থ্য সংস্থার এক গবেষণায় দেখা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সমূহের বিছানা প্রতি দৈনিক ১.৪ কেজি বর্জ্য উৎপাদিত হয় যেখানে সংক্রামক বর্জ্যের উপস্থিতি ৯%। মেডিকেল বর্জ্যের প্রায় ৭৫ - ৯০% সাধারণ বর্জ্য এবং প্রায় ১৫ - ২৫ % ক্ষতিকর বর্জ্য থাকে।’
এতে আরও বলা হয়েছে, ‘মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় যথাযথ উদ্যোগ গ্রহণ করা না হলে সকল বর্জ্য একসাথে মিশে জনস্বার্থের জন্য হুমকি সৃষ্টি করবে। বিপদজনক মেডিকেল বর্জ্যের অব্যবস্থাপনার কারণে টাইফয়েড, কলেরা, যক্ষা (টিবি) ইত্যাদি এবং জীবাণুযুক্ত ধারালো বর্জ্যের আঘাতে মাধ্যমে মানব রক্তের সংক্রমণের মাধ্যমে এইচআইভি/এইডস, হেপাটাইটিস বি এবং সি ইত্যাদির মত ঝুঁকিপূর্ণ সংক্রমণ ছড়িয়ে যেতে পারে। এসবের পরিপ্রেক্ষিতে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য বিভাগের মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার এ পিটটি নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ।’
জানা গেছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক বাস্তবায়নকৃত পিটটি নির্মাণের উদ্যোগ নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. জাফরিন জাহেদ জিতি।
-
০২ ফেব্রুয়ারী, ২০২৪
-
১১ অক্টোবর, ২০২৩
টিকা প্রয়োগে সাফল্য
সুন্দরগঞ্জ উপজেলার করোনা টিমকে বিশেষ সম্মাননা
-
১৯ জুলাই, ২০২৩
-
০৬ অক্টোবর, ২০২২
-
২১ মে, ২০২১
-
২০ মার্চ, ২০২১