৩০ অগাস্ট, ২০২৩ ০৩:৫৮ পিএম

ঢামেকের সাবেক রেকর্ড কিপারের ১০ বছর কারাদণ্ড

ঢামেকের সাবেক রেকর্ড কিপারের ১০ বছর কারাদণ্ড
একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন। অনাদায়ে আরও তিন মাস কারাভোগ করতে হবে।

মেডিভয়েস রিপোর্ট: অর্থ আত্মসাতের মামলায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সাবেক রেকর্ড কিপার ও টিকিট কাউন্টারের ইনচার্জ আজিজুল হক ভূঁইয়ার ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন। অনাদায়ে আরও তিন মাস কারাভোগ করতে হবে।

বুধবার (৩০ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমানের আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় আজিজুল হক পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাসহ সাজা পরোয়ানা জারি করেন আদালত। কিশোরগঞ্জের কটিয়াদি থানার বালিরারপাড় গ্রামের পারসু ভূঁইয়ার ছেলে আজিজুল হক ভূঁইয়া।

আরেক ধারায় তাকে সাজা না দিয়ে অবৈধ উপায়ে আত্মসাৎকৃত অর্থের সমপরিমাণ অর্থাৎ ৩০ লাখ ৫০ হাজার ৬০১ টাকা জরিমানা করেন আদালত। যা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাবে বলে আদেশে উল্লেখ করেন বিচারক। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন।

৩০ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০১৮ সালের ৪ অক্টোবর তার বিরুদ্ধে মামলা করে দুদকের উপ-সহকারী পরিচালক নুরুল ইসলাম। মামলাটির তদন্ত করে ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর কমিশনের উপ-সহকারী পরিচালক নূরুল ইসলাম চার্জশিট জমা দেন।২০২১ সালের ৮ ডিসেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলায় ১৮ সাক্ষীর মধ্যে বিভিন্ন সময় ১৭ জন আদালতে সাক্ষ্য দেন।

চার্জশিটে বলা হয়, আজিজুল ২০০৯ থেকে ২০১৩ সালের ২২ জানুয়ারি পর্যন্ত ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে টিকিট কাউন্টারের দায়িত্বে থাকার সময় টিকিট বিক্রির ১৫ লাখ ৫৯ হাজার ৬৫৫ টাকা এবং রোগী ভর্তির ১৪ লাখ ৯০ হাজার ৯৬৪ টাকা আত্মসাৎ করেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : আদালত
  আরও পড়ুন
চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা
প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক