২০ মার্চ, ২০২১ ০৯:৪৬ পিএম

নানা আয়োজনে গাইবান্ধায় বিশ্ব ওরাল হেলথ দিবস পালিত

নানা আয়োজনে গাইবান্ধায় বিশ্ব ওরাল হেলথ দিবস পালিত
বর্ণাঢ্য র‌্যালিতে গাইবান্ধা জেলা ডেন্টাল সার্জনরা। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: গাইবান্ধা জেলা ডেন্টাল সার্জনদের নানা আয়োজনে বিশ্ব ওরাল হেলথ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২০ মার্চ) দুপুরে গাইবান্ধা জেলা সিভিল সার্জন কনফারেন্স রুমে ‘ডেন্টাল সার্জনদের’ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) গাইবান্ধা জেলা শাখার সভাপতি ডা. মো. মতিয়ার রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন বিএমএ গাইবান্ধা জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো. শাহিনুর ইসলাম মন্ডল, বিএমএ গাইবান্ধা জেলা সাংগঠনিক সম্পাদক ডা. মো. শেখ সুলতান আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন ডা. জুয়েল, ডা. মিলা, ডা. তনিমা, ডা. শাকিলা, ডা. জিনাত সম্পা, ডা. রাহান ও ডা.মিনহাজ সৌমিসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘ দাঁতের স্নায়ুর প্রদাহ থেকে তীব্র ব্যথা অনুভব, হঠাৎ আঘাতপ্রাপ্ত হয়ে দাঁত ভেঙে বা পড়ে যাওয়া ও রক্তপাত, দাঁতের বা মুখের কোনো  ইনফেকশন থেকে তীব্র ব্যথা ও মুখ ফুলে যাওয়া, মাঁড়ি বা মুখের কোনো অংশ থেকে ক্রমাগত রক্তপাতসহ যেকোনো প্রকার মারাত্মক ঘা বা ক্ষত সৃষ্টি হতে পারে, সতর্কতা অবলম্বন করলে এসব রোগ থেকে সহজেই মুক্তি পাওয়া যায় ।’

বক্তারা আরও বলেন, ‘বিশ্ব ওরাল হেলথ দিবসে এ ধরনের আয়োজন অবশ্যই আমাদের ডেন্টাল সেবার মান উন্নত করবে। আর সাধারণ মানুষকে দাঁতের চিকিৎসা বিষয়ে সচেতন করার জন্য সরকারি বেসরকারি সকল ডেন্টাল সার্জনকে আহবান জানান তারা।’

এসময় জেলার ডেন্টাল চিকিৎসকদের মতামতের ভিত্তিতে ‘বাংলাদেশ ডেন্টাল সোসাইটি’ গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে আহ্বায়ক ও সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন যথাক্রমে ডা. ফয়সাল জাকি ও ডা. প্রীতম কর্মকার। আর যুগ্ম আহ্বায়ক হয়েছেন ডা. মাহাবুব ও শাকিলা জান্নাত। এছাড়া সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ডা. সাইদ, ডা. সাকেরা,ডা. তনিমা, ডা. আলমগীর, ডা. ইমরান।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিশ্ব ওরাল হেলথ দিবস
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক