২০ মার্চ, ২০২১ ০৫:৫২ পিএম

লেখক হিসেবে আত্মপ্রকাশ উপস্থাপক ডা. রুপমের

লেখক হিসেবে আত্মপ্রকাশ উপস্থাপক ডা. রুপমের
ডা. আশিকুর রহমান রুপম

মেডিভয়েস রিপোর্ট: মেডিকেল দ্বিতীয় বর্ষ থেকেই এফএম রেডিওতে উপস্থাপক হিসেবে যাত্রা শুরু করেন ডা. আশিকুর রহমান রুপম। পড়ালেখার পাশাপাশি উপস্থাপনা, খেলাধুলা, সাহিত্য চর্চা, গান বাজনা তাঁর ভাল লাগত। এরই ধারাবাহিকতায় বর্তমান সময়ে মেডিভয়েসসহ দেশের বেশ কয়েকটি অনলাইন মিডিয়ায় তিনি নিয়মিত অনুষ্ঠান উপস্থাপনা করেন।

জেনারেল ফিজিশিয়ান হিসেবে প্র‍্যাক্টিসের পাশাপাশি মেডিভয়েস পত্রিকায় স্বাস্থ্য বিষয়ক কলামও লেখেন তিনি। এই জন্য নিজেকে স্বাস্থ্য কলামিস্ট হিসেবে পরিচয় দিতে আনন্দ বোধ করেন। এ থেকেই লেখালেখি শুরু তার।

এ বছর বই মেলায় শব্দভূমি প্রকাশনীর মাধ্যমে দেশের  ৫২ জন ডাক্তার ও মেডিকেল শিক্ষার্থীদের যৌথ গ্রন্থ উপস্থাপনা প্রেস্ক্রিপশন। এই বইতে ডা. রুপমেরও একটি গল্প স্থান পেয়েছে। গল্পের নাম: জীবনের বাঁক। গল্পটি রুপমের প্রকাশিত প্রথম গল্প।

গল্পটি সম্পর্কে জানতে চাইলে ডা. রুপম মেডিভয়েসকে বলেন, এটি একজন তরুণ চিকিৎসকের জীবন-সংগ্রামের গল্প। কিভাবে কষ্ট করে পাশ করার পর জীবনের প্রতিটি বাঁকে বাঁকে জীবনের সাথে লড়ায় সংগ্রাম করে, একজন সদ্যপাশ ডাক্তারকে সামনে এগিয়ে যেতে হয়, তাই তুলে ধরার চেষ্টা করেছি গল্পটিতে।"

মেডিভয়েস: প্রথম প্রকাশিত গল্পে আপনার অনুভূতি কেমন?

ডা. রুপম: অনুভূতি অসাধারণ। এটা আমার কাছে খুবই আনন্দের এবং প্রেরণার। প্রথমে যখন করোনা প্যান্ডেমিকের কারণে বই মেলা স্থগিত করা হয়েছিল, তখন কিছুটা মন খারাপ লাগছিল। বইটা আলোর মুখ দেখবে কবে, এই ভেবে। কিন্তু পরে যখন বই মেলা হবার ঘোষণা এল, খুব ভাল লাগছিল যে, এবার তাহলে বইটা আসছে।

মেডিভয়েস: জীবনের বাঁক গপ্লের মূল পটভূমি কি?

ডা. রুপম: আমাদের দেশের বিখ্যাত একজন গাইনী বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর সায়েবা আক্তার। তাঁর একটা উদ্ভাবন: কন্ডম ক্যাথেটার। এটা দিয়ে প্রসব পরবর্তী রক্ত ক্ষরণ বন্ধ করা সম্ভব। এই ডিভাইসটি দিয়ে কিভাবে মফশ্বলের একজন তরুন চিকিৎসক একজন মাকে বাঁচানোর চেষ্টা করেন, সেটাই এই গল্পের মূল পটভূমি।

মেডিভয়েস: কেন এই ধরনের লেখা বেছে নিলেন?

ডা. রুপম: দেখুন, আমাদের পড়াশুনার সিস্টেম, সাধারণ মানুষ জন অনেকেই জানেন না। একজন ডাক্তারকে কত বছর পড়তে হয়, জীবনের বাঁকে কত জায়গায় চান্স পাওয়ার জন্য প্রতিযোগিতা করতে হয়, তারা তা জানেন না। গল্পটির উদ্দেশ্য তাদেরকে একটু জানানো। পাশাপাশি তরুণ চিকিৎসকের প্রতি সবাই যাতে সহনশীল আচরণ করেন তার জন্য উদ্বুদ্ধ করা।

মেডিভয়েস: বইটি নিয়ে আপনি কত টুকু আশাবাদী?

ডা. রুপম: মাতৃভাষাকে ভালবেসে সাহিত্য চর্চা করতে চাই। ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে আমরা ৫২ জন চিকিৎসক একত্রিত হয়নি। সে জন্য কাঁচা হাতেই আমরা লেখা শুরু করেছি। জানিনা পাঠকদের কেমন লাগবে? তবে এটা নিশ্চিত করে বলতে পারি বইটির অন্যান্য লেখা গুলোও অসাধারণ। বইটি পড়ে পাঠকরা অন্যরকম তৃপ্তি পাবেন।

মেডিভয়েস: বইটি পড়ে সাধারণ মানুষ কি পাবেন?

ডা. রুপম: আমাদের মেডিকেল সায়েন্সের অনেক কিছুই সাধারণ মানুষ জানেন না। এই জন্য এই বিজ্ঞানের বিভিন্ন বিষয়কে সহজেই ভুলভাবে অনুমান করে নেওয়া যায়। অনেক সময় তো অনেকে মজা করে ডাক্তারদেরকে এলিয়েন মনে  করেন। ভাবেন ডাক্তাররা বোধ হয় ভিনগ্রহের। সেজন্য আমরা আমাদের লেখায় সাধারণ মানুষের সাথে আমরা যে কত কাছের, কত আপন, আমাদেরও সুখ-দুঃখ, হাসি আনন্দ আছে, রোগী ভাল হলে আমাদের সীমাহীন আনন্দ হয়, রোগী ভাল না হলে আমাদেরও খারাপ লাগে, এটা তারা উপলব্ধি করতে পারবেন।

মেডিভয়েস: মেডিকেল শিক্ষার্থী বা চিকিৎসকদের সাহিত্য চর্চায় এগিয়ে আসা উচিৎ বলে মনে করেন?

ডা. রুপম: অবশ্যই। নিজের পড়াশুনা, ক্যারিয়ার ঠিক রেখে যাদেরই ভাল লেখালেখি বা সাহিত্য কর্ম ভাল লাগে তাদের এগিয়ে আসা উচিৎ।  প্রচুর শিক্ষার্থী বা চিকিৎসকদের মধ্যে অনেক প্রতিভা আছে। তারা সময় বা সুযোগের অভাবে চর্চা করতে পারেন না। আবার ডাক্তারদের সারা বছরই পরীক্ষা লেগেই থাকে। তাই অবসর পেলেই একটু লেখালেখি করা যেতে পারে। আর মেডিকেল কলেজের শিক্ষকদেরও উচিৎ এ ধরনের কাজে উৎসাহ প্রদান করা।

প্রেস্ক্রিপশন বইটি এবারের বই মেলায় ৩২ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। এর মূল্য নির্ধারিত হয়েছে ২৩০ টাকা।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক