২৯ অগাস্ট, ২০২৩ ০২:১৯ পিএম

‘সিএমইউর ফাইনাল প্রফের ফল সাত দিনের মধ্যে’

‘সিএমইউর ফাইনাল প্রফের ফল সাত দিনের মধ্যে’
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সিএমইউ) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষার ফলাফল সাত দিনের মধ্যে দেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শাহেনা আক্তার।

আজ মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুর দুইটার দিকে মেডিভয়েসের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

জানতে চাইলে অধ্যাপক ডা. শাহেনা আক্তার বলেন, ‘ফলাফল তৈরি কাজ চলছে। সাত দিনের মধ্যে ফাইনাল প্রফেশনাল পরীক্ষার ফলাফল দেওয়া হবে।’

এর আগে গত ৩০ মে একযোগে সিএমইউর অধিভুক্ত ১৬টি মেডিকেল কলেজের ফাইনাল প্রফেশনাল পরীক্ষা শুরু হয়, শেষ হয় চলতি মাসের (আগস্ট) ১ তারিখে। এতে অংশগ্রহণ করেন প্রায় দুই হাজার শিক্ষার্থী।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : সিএমইউ
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক