শুরুর ১ম বছরেই বাজিতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ২০০ সিজার
মেডিভয়েস রিপোর্ট: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০০তম সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়েছে। রোববার (২৭ আগস্ট) সকালে সিজারিয়ান অপারেশনে সোমা আক্তার নামের এক নবজাতকের জন্ম দেওয়ার মাধ্যমে ২০০তম সিজারিয়ান সেকশন সম্পন্ন হয়।
আজ সোমবার (২৮ আগস্ট) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. সিনথিয়া তাসমিন মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘এক বছর আগে এই হাসপাতাল চিকিৎসক সংকট ছিল। আলট্রাসনোগ্রাফি, ইকো মেশিন, ইসিজি মেশিন ও অপারেশন থিয়েটার ছিলো না। স্বাস্থ্য সেবার মান বাড়াতে যন্ত্রপাতি, চিকিৎসক, টেকনিশিয়ান, নার্সসহ সকল সমস্যাগুলো চিহ্নিত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দরখাস্ত দিয়েছি। তাদের সহযোগিতায় অল্প দিনের মধ্যে ৫৯ বছর পর অপারেশন থিয়েটার চালু করি।
তিনি আরও জানান, সম্প্রতি বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি সেবার মান উন্নয়ন ও সার্বিক বিষয় জরিপে হেল্থ সিস্টেম পারফরমেন্সে ৪২৫টি উপজেলার মধ্যে ১০ম স্থান অধিকার করেছে। চিকিৎসা ও সেবার মান ভালো হওয়ায় এ উপজেলার রোগীরা দূর দূরান্ত না গিয়ে সেবা নিতে ছুটে আসেন এ হাসপাতালে। গতকাল দুটি অপারেশনের মধ্য দিয়ে ২০০তম সফল সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়।’
ডা. সিনথিয়া তাসমিন বলেন, ‘আমি শতভাগ চেষ্টা করি আমার দায়িত্বটুকু সঠিকভাবে পালন করতে। হাসপাতালের সার্বিক উন্নয়নের ব্যাপারে সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম ও সংসদ সদস্য আলহাজ্ব মো. আফজাল হোসেন স্যার আমাকে সর্বোচ্চ সহযোগিতা করছেন। বিশেষ করে হসপিটালের রান্নাঘর মেরামত, গাড়ি পার্কিংয়ের জায়গা, বাগান, আইপিএস, সিসি ক্যামেরাসহ কর্মকর্তা/কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করেছেন তারা।’
জানা যায়, বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়। সাড়ে ৩ লক্ষ মানুষের চিকিৎসা চাহিদার প্রয়োজনে ২০১৮ সালের ৩১ শয্যা হাসপাতালটি ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তর করা হয়। এরপর থেকে একাধিকবার উদ্যোগ নিলেও হাসপাতালে পর্যাপ্ত সরঞ্জামাদি, এনেস্থেসিয়া ডাক্তার ও জনবল সংকটের কারণে অপারেশন থিয়েটার চালু করা সম্ভব হয়নি। গত এক বছর আগে নতুন অপারেশন থিয়েটার ও একজন গাইনি কনসালট্যান্ট হাসপাতালে নিয়োগ পাওয়ায় অপারেশনের সুযোগ তৈরি হয়।
প্রতিষ্ঠার দীর্ঘ ৫৯ বছর পর ২০২২ সালের ২৮ এপ্রিল এক প্রসূতি মায়ের সিজারিয়ানের মাধ্যমে প্রথমবারের মতো অস্ত্রোপচার কার্যক্রম চালু করা হয়। এক বছর পর গতকাল রোববার সকাল সাড়ে ১০ টায় কোন ধরনের ইনফেকশন ছাড়ায় ২০০তম সিজারিয়ান অপারেশনে মাধ্যেমে নবজাতকের জন্ম হয়।
সিজারিয়ান অপারেশনে অংশ নেন এনেস্থেসিয়ার ডা. মাহবুবুর রহমান, সার্জন ডা. কামরুন্নাহার দিলু, ডা. রাবেয়া আক্তার। তাদের সহযোগিতায় ছিলেন, ওটি ইনচার্জ মুনতাহিনা, সাবিকুন নাহার, গোল নাহার বেগম ও ছালমা আক্তার।
এসএস/এএইচ
-
১৪ মার্চ, ২০২৫
-
১৫ জানুয়ারী, ২০২৫
-
২১ ডিসেম্বর, ২০২৪
-
০৬ ডিসেম্বর, ২০২৪
ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
আউটডোরে ৪৫০-৫০০ রোগী দেখেন ২ চিকিৎসক
-
১৪ নভেম্বর, ২০২৪
-
০৩ জুলাই, ২০২৪
-
০২ মে, ২০২৪
ফসল রক্ষায় ৮ নির্দেশনা
উত্তর-পূর্ব হাওরাঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস
-
২৯ এপ্রিল, ২০২৪
-
২৯ অক্টোবর, ২০২৩