২০ অগাস্ট, ২০২৩ ০৩:৫০ পিএম

‘মশা নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগের পাশাপাশি চাই জনসচেতনতা’

‘মশা নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগের পাশাপাশি চাই জনসচেতনতা’
চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ডেঙ্গু রোধে সকলকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।

মেডিভয়েস রিপোর্ট: বিশ্ব মশা দিবস উপলক্ষ্যে ডেঙ্গু মশা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে র‌্যালি ও প্রচার অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। আজ রোববার (২০ আগস্ট) সকালে নগরের চাঁদগাঁও বি ব্লক মসজিদের সামনে থেকে এ র‌্যালি শুরু হয়।

র‌্যালি পরবর্তী সমাবেশে চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘ডেঙ্গু রোধে সকলকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে করোনা মহামারি মোকাবিলা করেছি। একইভাবে ডেঙ্গু প্রতিরোধ করতে সক্ষম হব। আমি মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে গবেষণার জন্য একটি দল গঠন করি। উনাদের বিজ্ঞানভিত্তিক পরামর্শের আলোকে বর্তমানে সর্বাধুনিক মশার ওষুধ ছিটানো হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘সরকারি উদ্যোগের পাশাপাশি মশা নিয়ন্ত্রণে চাই জনসচেতনতা। কেবল ওষুধ ছিটিয়ে মশা নিয়ন্ত্রণ সম্ভব নয়, যদি আমরা নিজেদের বাড়ি ও নির্মাণাধীন ভবনে জমে থাকা পানি অপসারণ না করি। বিশেষ করে সম্প্রতি ব্যাপক বৃষ্টিতে অনেকের ভবনের আন্ডারগ্রাউন্ড ও ছাদের বিভিন্ন অংশে পানি জমেছে। নাগরিকদের প্রতি আহ্বান, যাতে তারা এই জমে থাকা পানি অপসারণের মাধ্যমে মশার প্রজননের সুযোগ কমান।’

সমাবেশের পর মেয়র এলাকাবাসীর হাতে জনসচেতনতামূলক লিফলেট তুলে দেন এবং তদারকি করেন মশা নিধন কার্যক্রম। সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি আবদুল জব্বারের সঞ্চালনায় র‌্যালিতে অংশ নেন কাউন্সিলর এম আশরাফুল আলম, এসরারুল হক এসরাল, চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. আলমগীর পারভেজ ও মেয়রের একান্ত সচিব আবুল হাশেম।

এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিশ্ব মশা দিবস
ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক