২০ অগাস্ট, ২০২৩ ০৪:৩৮ পিএম

‘ডেঙ্গু মোকাবিলায় সব পেশার মানুষকে যুক্ত করতে হব’

‘ডেঙ্গু মোকাবিলায় সব পেশার মানুষকে যুক্ত করতে হব’
ভিসি বলেন, স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ডেঙ্গু প্রতিরোধে অংশগ্রহণ করার পরিবেশ তৈরি করতে হবে। শিক্ষার্থীদেরকে যার যার বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব দিতে হবে।

মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গু মোকাবিলায় সকল শ্রেণি পেশার মানুষকে সংযুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

আজ রোবরাব (২০ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শহীদ ডা. মিল্টন হলে ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি, সম্মিলিতভাবে ডেঙ্গু মোকাবিলা ও প্রতিরোধ, আমাদের দায়িত্ব ও করণীয় সম্পর্কে এক সেমিনারে এ কথা বলেন তিনি।

ভিসি বলেন, স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ডেঙ্গু প্রতিরোধে অংশগ্রহণ করার পরিবেশ তৈরি করতে হবে। শিক্ষার্থীদেরকে যার যার বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব দিতে হবে। ওয়ার্ড কমিশনারকে তার এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য বিভিন্ন এনজিও, রাজনৈতিক সংগঠন, ব্যক্তিবর্গ ও স্কুলের শিক্ষক, ছাত্রদের নিয়ে কাজ করলে এ সমস্যা থেকে অনেক পরিত্রাণ পাওয়া যাবে। স্কুল কলেজ, বিভিন্ন এনজিও আছে তারা কাজ করলে ডেঙ্গু নিয়ন্ত্রণ আসবে।

তিনি বলেন, ‘নতুন ভবন তৈরির সময় অনেক জায়গায় পানি জমে থাকে। এতে মশা সৃষ্টি হবে। পানি জমি থাকলে ঠিকাদারদেরকে জরিমানার আওতায় নিয়ে আসতে হবে। থানাগুলোতে অনেক পুরানো পরিত্যক্ত গাড়ি  আছে। সেখানে পানি জমে। হাসপাতালগুলোতে দেখতে হবে কোন অঞ্চলের রোগী বেশি আসছে। সেই অঞ্চলের জনপ্রতিনিধিকে বলতে হবে আপনার এলাকায় রোগী বেশি।  আপনার এলাকায় ডেঙ্গু রোগ বাহক মশা নিধন করতে হবে। এই দায়িত্ব সবাইকে নিতে হবে।’

শারফুদ্দিন আহমেদে বলেন, ‘মশা নিধনে ব্যবহৃত কীটনাশকের মান বৃদ্ধিতে নজর দিতে হবে, প্রয়োজনে গবেষণা করতে হবে, কোনটি কাজ করে সেটি ব্যবহারের পরামর্শ দেবেন। এর বাইরেও আমরা শুনেছি, সিঙ্গাপুরে আরেকটা মশা রয়েছে। যেটি ডেঙ্গু মশা খেয়ে ফেলে। গাপ্পা মাছও মশা নিধনে ব্যবহার করতে হবে। ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী রোগীদের ডেথ রিভিউ হচ্ছে।  আমার এখানে ডেঙ্গুর জিনোম সিকুয়েন্সিং নিয়ে কাজ চলছে । আমরা খুব শিগগিরই তা জানাতে পারবো। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোনো কোনো রোগীর রেনাল ফেইলর, হেপাটো ফেইলর হচ্ছে। এসব ব্যাপারে আমরা কাজ করছি।’

অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বিএমএর সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন,  প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ, অতিরিক্ত সচিব ডা. আসরাফি আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. এ. এস. এম মাকসুদ কামাল, নিপসনের পরিচালক অধ্যাপক ডা. গোলাম সারোয়ার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আফজালুন্নেসা প্রমুখ মতামত ব্যক্ত করেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত