ভারতে বন্যা-ভূমিধসে মৃত্যু বেড়ে ৫৫, নিখোঁজ ১০
মেডিভয়েস ডেস্ক: ভারতের হিমালয়ে ভয়াবহ ভূমিধসের পর মঙ্গলবার আরও তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে বৃষ্টিজনিত বিভিন্ন দুর্ঘটনায় রাজ্যটিতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৫। কর্মকর্তারা বলছেন, ১০ জন এখনও নিখোঁজ আছেন।
কয়েক বছর ধরে ভারত এবং প্রতিবেশী পাকিস্তান ও নেপালের পাহাড়ে আকস্মিক বন্যা এবং ভূমিধসের কারণ এই প্রবল বৃষ্টি। এর জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন বিশেষজ্ঞরা।
হিমাচল প্রদেশে ভূমিধসের ধ্বংসযজ্ঞটি মারাত্মক ছিল। ধসের পর পাথর ও গাছের নিচে চাপা পড়ে বাড়ি-ঘর, রাস্তায় ধরে ফাটল, ভেঙে পড়ে বিদ্যুৎ ও রেলওয়ে নেটওয়ার্ক।
রাজ্যের রাজধানী সিমলায় মঙ্গলবার ভূমিধসের পর ভেঙে পড়া একটি মন্দির থেকে আরও তিনটি মরদেহ উদ্ধার করা হয়। সিমলায় বৃষ্টি-সম্পর্কিত ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা প্রবীণ ভরদ্বাজ।
ভরদ্বাজ বলেন, ‘দুর্যোগের কারণে রাজ্যে কয়েকদিনে অন্তত ৫৫ জন মারা গেছেন। প্রতিবেশী উত্তরাখণ্ডেও বৃষ্টিজনিত ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে।’ সূত্র: এনডিটিভি
বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ প্রশিক্ষণার্থী চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ
বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ প্রশিক্ষণার্থী চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ
করোনা চিকিৎসার নামে ১২ কোটি টাকা আত্মসাৎ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ছয় মামলার অনুমোদন