১১ অগাস্ট, ২০২৩ ০৪:৪৭ পিএম

ডেঙ্গুতে ভিকারুননিসার শিক্ষিকার মৃত্যু

ডেঙ্গুতে ভিকারুননিসার শিক্ষিকার মৃত্যু
প্রতীকী ছবি।

মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গু আক্রান্ত হয়ে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মোরশেদা বেগম মারা গেছেন। আজ শুক্রবার (১১ আগস্ট) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।  

ভিকারুননিসা ন্যূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী শুক্রবার দুপুরে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

অধ্যক্ষ জানান, মোরশেদা বেগম ভিকারুননিসা বসুন্ধরা শাখার প্রভাতীর শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। প্রথম কেমোথেরাপি নেওয়ার পর তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। পরে তার ডেঙ্গু টেস্টে পজিটিভ রিপোর্ট আসলে ইনসাফ বারাকা হাসপাতালে ভর্তি করা হয়। তার প্লাটিলেট মাত্র এক হাজারে নেমে গিয়েছিল। এক পর্যায়ে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

তিনি আরও জানান, তার রক্তের গ্রুপ ছিল ‘এ’ নেগেটিভ। আট ব্যাগ রক্তের প্রয়োজন ছিল। তবে নেগেটিভ গ্রুপের রক্ত হওয়ায় তা জোগাড় করতে হিমশিম খেতে হয় স্বজন ও সহকর্মীদের। রক্তের জোগাড় হলেও চিকিৎসক, স্বজন ও সহকর্মীদের শত চেষ্টা তাকে বাঁচাতে পারেনি। শুক্রবার সকালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ভিকারুননিসার শিক্ষকরা জানান, দুই মাস আগে হঠাৎ ক্যানসারে আক্রান্ত হন মোরশেদা বেগম। এরপর তিনি কেমোথেরাপি নিচ্ছিলেন। প্রথম কেমো নেওয়ার পর তিনি ডেঙ্গুতে আক্রান্ত হন। প্লাটিলেট অনেক কমে যেতে থাকে। সেটা ১০০০-এ নেমেছিল। পরে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। আজ সকালে তিনি না ফেরার দেশে চলে গেছেন।

মোরশেদা বেগমের মৃত্যুতে ভিকারুননিসা পরিবারের পক্ষ থেকে গভীর শোক জানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী।

শোক বার্তায় তিনি বলেন, রশেদা বেগমের অকাল মৃত্যুতে ভিকারুননিসা পরিবার গভীরভাবে শোকাহত। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং সহমর্মিতা জ্ঞাপন করছি। 
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক