১১ অগাস্ট, ২০২৩ ১০:৩৪ এএম

ডেঙ্গুতে প্রাণ হারালেন আরেক নারী চিকিৎসক

ডেঙ্গুতে প্রাণ হারালেন আরেক নারী চিকিৎসক
শরীফা রংপুর মেডিকের কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন।

মেডিভয়েস রিপোর্ট: এবার ডেঙ্গুতে প্রাণ হারালেন উচ্চতর কোর্সে অধ্যায়নরত চিকিৎসক শরীফা বিনতে আজিজ। শুক্রবার (১১ আগস্ট) ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।

এর আগে বৃহস্পতিবার বিকেলে ডা. শরিফাকে হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ডা. শরিফা রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেছেন। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে এফসিপিএস পার্ট-২ করছেন। 

জানা যায়, ডা. শরিফার বাড়ি ঢাকা জেলার দোহার জয় পাড়া গ্রামে। তার বাবার নাম আজিজ ভূঁইয়া।

প্রসঙ্গত, এর আগে গত মঙ্গলবার (৮ আগস্ট) ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান ডা. আলমিনা দেওয়ান মিশু। তিনি ঢাকার শিশু ও মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন।

চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৭৮ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৩৬৪ জনের। ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে এখন পর্যন্ত এটাই সর্বোচ্চ মৃত্যু।

এএইচ/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গুতে চিকিৎসকের মৃত্যু
কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক