০৭ অগাস্ট, ২০২৩ ০৩:৪০ পিএম

‘কিডনি প্রতিস্থাপন অনিয়মে বিএসএমএমইউ সম্পৃক্ত নয়’

‘কিডনি প্রতিস্থাপন অনিয়মে বিএসএমএমইউ সম্পৃক্ত নয়’
তদন্ত প্রতিবেদনে জানানো হয়েছে, কিডনি প্রতিস্থাপনে মিথ্যা পরিচয় দিয়েছেন কিডনি দাতা।

মেডিভয়েস রিপোর্ট: কিডনি প্রতিস্থাপনে মিথ্যা পরিচয় ব্যবহার করার অভিযোগের বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি মর্মে প্রতিবেদন প্রকাশ করেছে তদন্ত কমিটি।

আজ সোমবার (৭ আগস্ট) বিএসএমএমইউ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ১৭ জুলাই বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে অত্যন্ত সফলভাবে দক্ষতার সঙ্গে প্রথম কিডনি প্রতিস্থাপন করা হয়। পরবর্তী সময়ে ১৯ জুলাই একাধিক পত্রিকায় এ বিষয়ে কিডনি দাতার মিথ্যা পরিচয় নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। পরে বিষয়টি নিয়ে হেপাটোবিলিয়ারি, প্যানক্রিয়েটিভ ও লিভার ট্রান্সপ্ল্যাল্ট সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ মোহছেন চৌধুরীকে সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ডা. হেলাল উদ্দিনকে সদস্য সচিব করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, কিডনি প্রতিস্থাপনে মিথ্যা পরিচয় দিয়েছেন কিডনি দাতা। দাতার মিথ্যা পরিচয়ের সাথে বিশ্ববিদ্যালয়ের কোনো ডাক্তার, কর্মকর্তা, কর্মচারীর বা বিশ্ববিদ্যালয়ের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে বিভিন্ন স্তরে যাচাই বাছাই করে, কমিটির সুপারিশ বিজ্ঞ আদালতের সম্মতিপত্র ইত্যাদির মাধ্যমে ডোনার বা কিডনি দাতা নির্বাচিত  হলে চিকিৎসকের কাজ দক্ষতার সাথে অপারেশনের মাধ্যমে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন করা। এই প্রতিস্থাপনের ক্ষেত্রে কিডনি দাতা ও গ্রহীতার যে সকল আইনগত কাগজপত্র দরকার, যেমন- জাতীয় পরিচয়পত্র, ওয়ারিশান সনদপত্র, বৈবাহিক সনদপত্র, সাক্ষী সেগুলো পাওয়া গেছে। কিডনি প্রতিস্থাপন মেডিকেল বোর্ডের প্রধানের দাতার পরিচয়ের ক্ষেত্রে যাচাই বাছাইয়ের সুযোগ ছিল না।

তদন্ত কমিটির সুপারিশে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের আইন শাখা ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের দপ্তর থেকে প্রাপ্ত নথিপত্র সঠিক। দাতা ও গ্রহীতা নিজেদের স্বার্থে এবং কিডনি গ্রহীতার নিজ জীবন বাঁচাতে মিথ্যার আশ্রয় নিয়েছেন। যেখানে বিশ্ববিদ্যালয়ের কারো কিছু করার সুযোগ ছিল না।

সুপারিশে আরও বলা হয়েছে, কিডনি প্রতিস্থাপনসহ সব ধরনের অঙ্গ প্রতিস্থাপনে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ও বাইরের সব মহলকে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে সহযোগিতার হাত সম্প্রসারণের জন্য অনুরোধ করা হলো। দেশের সব নাগরিককে অঙ্গ প্রতিস্থাপনের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আহ্বান জানায়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক