জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে সেপ্টেম্বরে টিকা প্রদান শুরু: স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: মহিলাদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে সেপ্টেম্বর থেকে এইচপিভি টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। টিকাদানের আওতায় প্রাথমিকভাবে দেশের ১ কোটি ১১ লাখ ১৮ হাজার ৩৫ কিশোরীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আজ সোমবার (৭ আগস্ট ) বিকেল ৩টায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস টিকা প্রদান’ সম্পর্কিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানিয়েছেন।
মন্ত্রী বলেন, দেশে প্রতি বছর প্রায় ২৭ হাজার মহিলারা জরায়ুমুখের ক্যান্সারে আক্রান্ত হয়। বছরে এ রোগে মৃত্যুবরণ করেন সাড়ে ৬ হাজার। আমরা যদি এইচপিভি ভ্যাক্সিন দিতে পারি, তাহলে মৃত্যু ও আক্রান্তের এ সংখ্যা অনেক হ্রাস পাবে।
ভ্যাক্সিনটি ডব্লিউএইচও অনুমোদিত জানিয়ে তিনি বলেন, ভ্যাক্সিন আমরা হাতে পেয়েছি। সেপ্টেম্বর মাসে দেশে প্রথমবারের মতো জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হবে। প্রাথমিকভাবে ১০ থেকে ১৪ বছর বয়সী ১ কোটি ১১ লাখ ১৮ হাজার ৩৫ কিশোরীকে এক ডোজ এইচপিভি টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। যার সুনির্দিষ্ট পরিকল্পনাও ইতোমধ্যে প্রণয়ন করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে স্কুলের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরের কিশোরীরাও টিকা পাবে। টিকাদানের আওতায় প্রাথমিকভাবে দেশের ১ কোটি ১১ লাখ ১৮ হাজার ৩৫ কিশোরীকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যাদের বয়স ১০ থেকে ১৪ বছর অথবা ৫ম থেকে ৯ম শ্রেণিতে লেখাপড়া করছে। এর মধ্যে ঢাকা বিভাগে ২৫ লাখ ৫৯ হাজার ১৯৫ জন, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ২৫ লাখ ৮১ হাজার ৩৩৪ জন এবং রাজশাহী, খুলনা, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ৪৯ লাখ ৭৭ হাজার ৫০৬ জন।
জানা গেছে, প্রতি ধাপে দেশব্যাপী ১৮ দিন এই কার্যক্রম পরিচালিত হবে। এর মধ্যে প্রথম ১০ দিন শিক্ষাপ্রতিষ্ঠানে ও স্থায়ী কেন্দ্রে টিকা দেওয়া হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ম থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীরা টিকা পাবে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের টিকা নিতে না পারলে স্থায়ী কেন্দ্রে টিকা নেওয়া যাবে।
জাহিদ মালেক বলেন, প্রথম ধাপে ঢাকা বিভাগের সব জেলা, উপজেলা, সিটি করপোরেশন ও পৌরসভায় ক্যাম্পেইন পরিচালিত হবে। দ্বিতীয় ধাপে (এপ্রিল ২০২৪) চট্টগ্রাম ও বরিশাল বিভাগের সব জেলা, উপজেলা, সিটি করপোরেশন, পৌরসভা টিকার আওতায় আসবে। শেষ ধাপ শুরু হবে ২০২৪ সালের আগস্টে। ওই সময় রাজশাহী, খুলনা, রংপুর, ময়মনসিংহ ও সিলেটের সব জেলা, উপজেলা, সিটি করপোরেশন ও পৌরসভায় টিকা দেওয়া হবে।
এএইচ/
-
১২ নভেম্বর, ২০২৪
-
১৯ অক্টোবর, ২০২৪
-
১৮ অক্টোবর, ২০২৪
-
১৪ অক্টোবর, ২০২৪
-
৩০ জানুয়ারী, ২০২৪
এইচপিভি টিকা পেলেন ৭৫ শিক্ষার্থী
চমেকে জরায়ুমুখ ক্যান্সার সচেতনতা মাসের কর্মসূচির সূচনা
-
১৫ অক্টোবর, ২০২৩
-
১৫ অক্টোবর, ২০২৩
-
১৫ অক্টোবর, ২০২৩
-
১৩ অক্টোবর, ২০২৩