০৬ অগাস্ট, ২০২৩ ০৯:৪০ এএম

মুন্সীগঞ্জে বাল্কহেডের ধাক্কায় পিকনিকের ট্রলারডুবি, নিহত বেড়ে ৮

মুন্সীগঞ্জে বাল্কহেডের ধাক্কায় পিকনিকের ট্রলারডুবি, নিহত বেড়ে ৮
এ ঘটনায় নিখোঁজ আছেন আরও অন্তত পাঁচজন।

মেডিভয়েস ডেস্ক: মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় বাল্কহেডের ধাক্কায় পিকনিকের একটি ট্রলার ডুবে আটজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ আছেন আরও অন্তত পাঁচজন।

গতকাল শনিবার রাতে উপজেলার তালতলা-গৌরগঞ্জ খালের রসকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় রাত ১২টা পর্যন্ত আটজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। 

নিহতদের মধ্যে চারজন নারী ও চারজন শিশু। এদের মধ্যে সাতজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- সিরাজদিখানের পপি (২৬), হ্যাপি (২৮), শাকিব (৮), সাজিবুল (৪), ফারিহান (১০), মোকসেদা (৪২) ও রাকিব (১২)। বাকি একজন নারী; তবে তার পরিচয় এখনও জানাতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, পাশের সিরাজদিখান উপজেলা থেকে ট্রলারে করে লোকজন পদ্মা সেতু ও এর আশপাশের এলাকায় ঘুরতে গিয়েছিলেন। ট্রলারটিতে ৪৬-৪৭ জনের মত যাত্রী ছিলেন। সারাদিন বেড়িয়ে ফেরার পথে লৌহজং এলাকায় বালুবাহী একটি বাল্কহেডের ধাক্কায় সেটি ডুবে যায়।

মুন্সিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান বলেন, স্থানীয়দের সহায়তায় মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। অধিকাংশই সাঁতরে তীরে উঠতে পেরেছেন। 

স্থানীয়রা জানান, যে জায়গায় ট্রলারটি ডুবেছে তার এক পাশে লৌহজংয়ের রসকাঠি গ্রাম আর অপরপ্রান্তে টঙ্গিবাড়ী উপজেলার সিলিমপুর গ্রাম। দুর্ঘটনার পর দুই পাড়ের মানুষ ছুটে এসে উদ্ধার কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিস ও প্রশাসনের লোকজন আসেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক