০৬ অগাস্ট, ২০২৩ ১০:৩৪ এএম

করোনার পর যক্ষ্মা আক্রান্তদের মৃত্যুহার সর্বোচ্চ

করোনার পর যক্ষ্মা আক্রান্তদের মৃত্যুহার সর্বোচ্চ
ডেপুটি স্পিকার বলেন, করোনার পরই যক্ষ্মা রোগে আক্রান্ত ব্যক্তিদের সর্বোচ্চ মৃত্যুর হার দেখা যাচ্ছে। সংসদ সদস্যদের দায়িত্ব হলো যক্ষ্মা সম্পর্কে জনগণের মাঝে ব্যাপক সচেতনতা গড়ে তোলা।

মেডিভয়েস ডেস্ক: যক্ষ্মা রোগ সম্পর্কে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু।

শনিবার (৫ আগস্ট) সংসদ ভবনের পার্লামেন্ট মেম্বার্স ক্লাবে স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির (এনটিপি) আয়োজনে যক্ষ্মা নির্মূলে সংসদীয় ককাসের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

ডেপুটি স্পিকার বলেন, করোনার পরই যক্ষ্মা রোগে আক্রান্ত ব্যক্তিদের সর্বোচ্চ মৃত্যুর হার দেখা যাচ্ছে। সংসদ সদস্যদের দায়িত্ব হলো যক্ষ্মা সম্পর্কে জনগণের মাঝে ব্যাপক সচেতনতা গড়ে তোলা। এই রোগে আক্রান্ত হওয়ার সন্দেহ দেখা দিলে সরকারি হাসপাতালে বিনামূল্যে রোগের পরীক্ষা ও আক্রান্ত ব্যক্তিকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী পূর্ণ চিকিৎসা গ্রহণ করতে কথাও উল্লেখ করেন তিনি।

স্টপ ঢিবি পার্টনারশিপ, জাতিসংঘ প্রকল্প সেবাসমূহের কার্যালয়ের (ইউএনওপিএস) সহযোগিতায় আইসিডিডিআর,বি এবং প্রিপ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আ. ফ. ম. রুহুল হক, সড়ক পরিবহন ও সেতু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রওশন আরা মান্নান, যক্ষ্মা নির্মূলে সংসদীয় ককাসের চেয়ারম্যান ডা. মো. হাবিবে মিল্লাত, যক্ষ্মা নির্মূলে সংসদীয় ককাসের সদস্য সচিব আরমা দত্ত, ফখরুল ইমাম, পংকজ নাথ, মোছা. শামীমা আক্তার খানম, বাসন্তী চাকমা, লুৎফুন নেসা খান, ফেরদৌসী ইসলাম, আদিবা আনজুম মিতা, আরমা দত্ত, নার্গিস রহমান এবং কানিজ ফাতেমা আহমেদ সংসদ সদস্যগণ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

বিশেষ অতিথি ও জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার ডা. আফজালুর রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

এ ছাড়া অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক