৩১ জুলাই, ২০২৩ ০১:৩১ পিএম

দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নীত

দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নীত
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক উপস্থিত থেকে এসব কার্যক্রমের উদ্বোধন করেন।

মেডিভয়েস রিপোর্ট: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নতিকরণ ও একটি নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। রোববার (৩০ জুলাই) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক উপস্থিত থেকে এসব কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এ বছর বৃষ্টি ও বন্যা বেশি ছিল। যার কারণে মশাও বেড়েছে। বেড়েছে ডেঙ্গু রোগীও। মশা নিধন করলে ডেঙ্গু অটোমেটিক কমে আসবে। এখন পর্যন্ত বাংলাদেশে দুই শতাধিক লোক ডেঙ্গুতে মারা গেছে এবং ৪০ থেকে ৪৫ হাজার লোক আক্রান্ত হয়েছেন। সরকার ডেঙ্গুর চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। জেলা ও উপজেলা থেকে শুরু করে বড় বড় শহর এবং মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুর জন্য আলাদা বেডের ব্যবস্থা করা হয়েছে। ডেঙ্গুর চিকিৎসার জন্য পর্যাপ্ত স্যালাইন ও ওষুধের ব্যবস্থা রয়েছে।’

তিনি বলেন, ‘ডাক্তার ও নার্সদের ডেঙ্গুর জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। টেস্টের ফি অর্ধেক করে দেওয়া হয়েছে। ধীরে ধীরে এই ডেঙ্গুর প্রকোপ কমে আসবে এবং একসময় বাংলাদেশ থেকে ডেঙ্গু নির্মূল হয়ে যাবে। আমাদের আহ্বান, বাসার আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন, মশা নিধন করুন।’

অনুষ্ঠানে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইদুর রহমান, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল বশির আহমেদ, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. শামিউল ইসলাম, সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শরিফুল হাসান, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, সিভিল সার্জন ডা. আহম্মদ হোসেন প্রমুখ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : সুনামগঞ্জ
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক