সুনামগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ও উপ-পরিচালক হলেন ডা. আহম্মদ হোসেন
মেডিভয়েস রিপোর্ট: সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের নতুন উপ-পরিচালক ও তত্ত্বাবধায়ক হিসেবে পদায়ন পেয়েছেন ডা. আহম্মদ হোসেন। এর আগে তিনি স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সিলেট ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) সংযুক্ত ছিলেন।
রোববার (৫ জুলাই) স্বাস্থ্য সেবা বিভাগের ভিন্ন দুইটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়,বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ডা. আহম্মদ হোসেনকে সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ও নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে উপ-পরিচালকের দায়িত্ব প্রদান করা হলো।
এতে আরও বলা হয়, পদায়নকৃত কর্মকর্তা আগামী ৭ জুলাইয়ের মধ্যে কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ৮ জুলাই বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হবেন।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয় প্রজ্ঞাপনে।
এমআর/