ডা. মো. শফিউর রহমান

ডা. মো. শফিউর রহমান

প্রোগ্রাম কো-অর্ডিনেটর (এমপিএইচ),
ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেনটিভ অ্যান্ড স্যোশাল মেডিসিন (নিপসম) 


৩১ জুলাই, ২০২৩ ১২:৩৫ পিএম

ভালো মানুষের সন্ধানে

ভালো মানুষের সন্ধানে
ভালো মানুষ দেখার ভেতর যে মুগ্ধতা, তা আর কোনো কিছুতেই হয় না। প্রতীকী ছবি

ভালো মানুষের সন্ধানে বের হয়েছি। যদি পথে কোথাও এমন কারো সাথে দেখা হয়ে যায়, তবে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে তাকে দেখবো। এই পৃথিবীতে মোহ সৃষ্টি করার মতন অনেক কিছুই আছে, তবে ভালো মানুষ দেখার ভেতর যে মুগ্ধতা তা আর কোনো কিছুতেই হয় না।

ভালো মানুষ খোঁজার জন্য আমি প্রথমত একজন খারাপ মানুষ অনুসন্ধান করতে বের হলাম। মজার ব্যাপার হলো, এই সমাজে যে সবচেয়ে যে জঘন্য সেও নিজেকে সবসময় ভালো মানুষ প্রমাণে ব্যস্ত থাকে।

এই শহরে খারাপ মানুষ খুঁজতে গেলে প্রথমেই যেতে হবে ছিচকা চোর অথবা ছিনতাইকারীদের কাছে। ছিনতাইকারীরাও এক ধরনের ভালো মানুষ। পাশ থেকে টান দিয়ে মোবাইল নিয়ে যাওয়া লোকটা তার সন্তানের কাছে হয়তো একজন ভালো বাবা। 

আমি এমন ভালো এবং খারাপ মানুষদের মিশ্রণ এড়িয়ে যাচ্ছি। এরা খারাপ মানুষও না আবার ভাল মানুষও না; এরা হলো ‘খালো’ মানুষ। মানে—ভালো ও খারাপের ক্রশ জাত।

ভালো মানুষ অনুসন্ধানের জন্য একজন গ্রামের চায়ের দোকানদারকে বাছাই করা যেতে পারে। সাধারণ জীবনযাপন করা মানুষরা কখনো কখনো ভাল মানুষ হয়ে থাকেন, যদি না সে পুরাতন নষ্ট চা পাতা দিয়ে চা দেন।

একজন রিক্সাওয়ালাকে কি ভালো মানুষ বলা যায়? যে মানুষ ঘামের বিনিময়ে অর্থ উপার্জন করেন, তার ভালো হওয়ার সম্ভাবনা একেবারেই কম নয়। কিন্তু যদি হরতাল, বৃষ্টি কিংবা আশপাশে রিক্সাওয়ালা কম থাকে, তখন এক লাফে রিকশার ভাড়া তিন গুণ বাড়িয়ে বলবে—গেলে চলেন, না গেলে নাই। আমি বুঝলাম, সে মূলত সুযোগ সন্ধানী একজন মানুষ। যার নৈতিকতার উপর তার নিজেরই আস্থা নাই। এ ভাল মানুষ হতে পারে না।

রাস্তার ধারে পাজারো গাড়ি থামিয়ে একজন ত্রাণ দিচ্ছেন। আমি সামনে এগিয়ে দেখলাম, একজন একটা বস্তা নিয়ে ত্রাণের আশায় আবারও গাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। তার পাশের অভুক্ত মানুষটিকে নিয়ে তার কোনো আগ্রহ নাই।

আমি ত্রাণ দাতার দিকে তাঁকালাম। যে দান করেন, সাধারণত তার মন হয় উদার। অথচ, ত্রাণ দাতা প্রতিটি বিতরণের সময় ক্যামেরার দিকে পোজ দিচ্ছে। খুব সম্ভবত উনি তার ব্যক্তিগত ফটোগ্রাফার হবেন। যেখানেই ভালো কিছু করার সুযোগ থাকে, সেখানেই ফটোগ্রাফার ক্লিক করে বসে।

রাস্তার ধারের ভিক্ষুকটি এতক্ষণ চোখে দেখতো না। মানুষজন কমার সাথে সাথেই সে চোখে দেখতে শুরু করলো এবং তল্পিতল্পা গুছিয়ে সিগারেট টানতে টানতে হাঁটতে লাগলো।

আমি বিস্ময় নিয়ে মানুষ দেখছি। মানুষ দেখার আনন্দ আছে এবং বেদনার অংশটুকুও একেবারে কম নয়। শহরে কত কত মানুষ, কত কত মুখোশ পরে থাকে। বাইরে থেকে এদের আসল চেহারাটা বোঝা যায় না। আর আমার এই চোখ খারাপ মানুষ দেখতে দেখতে ভালো মানুষ দেখলেও সহজে বিশ্বাস করতে চায় না।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক