৩০ জুলাই, ২০২৩ ০২:৪৭ পিএম

বিএসএমএমইউ ও বারডেমের মধ্যে সমঝোতা স্মারক

বিএসএমএমইউ ও বারডেমের মধ্যে সমঝোতা স্মারক

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সঙ্গে বারডেম হাসপাতালের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

আজ রোববার (৩০ জুলাই) বিএসএমএমইউ’র গাইনোকোলজিক্যাল অনকলজি বিভাগের রোগীদের ক্যান্সার নির্ণয় এবং এ বিষয়ে তাদের গবেষক-কর্মীদের দক্ষতা বৃদ্ধি ও বিশেষায়িত চিকিৎসা গবেষণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বারডেম হাসপাতালে সঙ্গে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। 

এতে স্বাক্ষর করেন বিএসএমএমইউ’র রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান ও বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক মুর্তাজা কে আই কাইয়ুম চৌধুরী।  এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। 

এ ছাড়াও বিএসএমএমইউর গাইনোকোলজিক্যাল অনকলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. শিরিন আখতার বেগম, ন্যাশনাল সেন্টার ফর সারভাইক্যালক্যান্সার এন্ড ব্রেস্ট ক্যান্সারডায়াগনস্টিক এন্ড ট্রেনিং-এর প্রকল্প পরিচালক অধ্যাপক আশরাফুন্নেসা, অতিরিক্ত রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন, বারডেম জেনারেল হাসপাতালের ল্যাবরেটরি সায়েন্স ডিভিশনের পরিচালক এম শওকত হাসান, ইমিউনোলজি ও মলিক্যুলার ডায়াগনস্টিক বিভাগের প্রধান ড. মো. সোহরাব আলম প্রমুখ উপস্থিত ছিলেন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত