৩০ জুলাই, ২০২৩ ০৩:১৭ পিএম

বিএসএমএমইউ’র পেডোডন্টিক্স বিভাগের নাম পরিবর্তন

বিএসএমএমইউ’র পেডোডন্টিক্স বিভাগের নাম পরিবর্তন
বিভাগটির নতুন নাম পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পেডোডন্টিকস বিভাগ নাম পরিবর্তন করা হয়েছে। বিভাগটির নতুন নাম পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি।

আজ রোববার (৩০ জুলাই) বিএসএমএমইউ ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের কার্যালয়ে কেক কেটে আনুষ্ঠানিকভাবে এই নতুন নাম ঘোষণা দেওয়া হয়। এ সময় চিকিৎসক, শিক্ষক এবং শিক্ষার্থীরা ভিসিকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বিভাগ ও কোর্সের নাম পরিবর্তনকে শিশুদের দন্ত রোগের চিকিৎসার ক্ষেত্রে এবং শিশু দন্তরোগের ওপর উচ্চতর ডিগ্রি অর্জনের ক্ষেত্রে একটি বড় ধরনের মাইলফলক হিসেবে দেখছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। এর মাধ্যমে তাদের একটি দীর্ঘদিনের চাওয়া পূরণ হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসএমএমইউ জানিয়েছে, ভিসি হিসেবে অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ দায়িত্বভার গ্রহণের পর ডেন্টাল অনুষদে বড় ধরনের উন্নয়ন হয়েছে। বিশেষ করে তিনি ডেন্টালে উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রথমবারের মতো বেসিক কোর্সগুলো চালু করার মতো একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করেন।

এতে বলা হয়েছে, সম্প্রতি তিনি এ ব্লক থেকে ডেন্টাল অনুষদগুলোর বিভাগগুলোকে স্থানান্তর করে বহির্বিভাগে বৃহৎ পরিসরে নিয়ে যান। এর ফলে ডেন্টাল বা মুখ ও দন্ত রোগের চিকিৎসাসেবা ও শিক্ষা দুটোই অতীতের যেকোনো সময়ের চেয়ে গতিশীল ও সম্প্রসারিত হয় এবং বিভাগের শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীদের মধ্যে নবজাগরণ সৃষ্টি হয়। এমনকি এতে দন্ত রোগ ও চিকিৎসা বিষয়ক গবেষণার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে পেডোডন্টিকস বিভাগ ও কোর্সের নাম পরিবর্তন করে পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি বিভাগ ও কোর্স করায় বিভাগের শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থীদের মধ্যে নতুন করে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। বর্তমানে এ বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন সহযোগী অধ্যাপক ডা. নাজিয়া মেহেনাজ জ্যোতি।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে আহ্বান

হাসপাতালে শয্যার সঙ্গে জনবল, অবকাঠামো, প্রশাসনিক সক্ষমতাও বাড়াতে হবে

হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে আহ্বান

হাসপাতালে শয্যার সঙ্গে জনবল, অবকাঠামো, প্রশাসনিক সক্ষমতাও বাড়াতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত