ময়মনসিংহ মেডিকেলের নিউনেটোলজি বিভাগের প্রধানকে ঢাকায় বদলি
মেডিভয়েস রিপোর্ট: ময়মনসিংহ মেডিকেল কলেজের নিউনেটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. তাফাজ্জল হোসেন খানকে বদলি করেছে সরকার। তাঁকে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের নিউনেটোলজি বিভাগের অধ্যাপক হিসেবে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ রুহুল কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসে কর্মরত ডা. মো. তাফাজ্জল হোসেন খানকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁর নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো।
এতে আরও বলা হয়, ‘বদলি ও পদায়নকৃত কর্মকর্তা আগামী সাত কর্মদিবসের মধ্যে বদলি ও পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন, অন্যথায় ৮ম কর্মদিবসের মধ্যে স্ট্যান্ট রিলিজ বলে গণ্য হবেন।’
‘রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হলো’, বলা প্রজ্ঞাপনে।
-
২০ জানুয়ারী, ২০২৫
-
১০ নভেম্বর, ২০২৪
-
১০ অক্টোবর, ২০২৪
অছাত্রদের ছাত্রাবাস ছাড়ার নির্দেশ
মমেকে ছাত্ররাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত একাডেমিক কাউন্সিলে বহাল
-
৩০ সেপ্টেম্বর, ২০২৪
-
২৮ এপ্রিল, ২০২৪
-
০৬ এপ্রিল, ২০২৪
-
০৫ এপ্রিল, ২০২৪
-
০৯ অক্টোবর, ২০২৩