রক্তজনিত রোগে মেডিকেল শিক্ষার্থী রাইসার মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: রক্তজনিত রোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন রাজধানীর আনোয়ার খান মেডিকেল কলেজের এমবিবিএস ফাইনাল ইয়ারের শিক্ষার্থী সৈয়দা সাদিয়া ইয়াসমিন রাইসা।
আজ মঙ্গলবার (২৫ জুলাই) সকালে আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
জানা গেছে, কয়েক দিন ধরে রক্তজনিত রোগে ভুগছিলেন সাদিয়া রাইসা। পরে বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন তিনি। এরপরও অবস্থার উন্নতি না হওয়ায় আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন সাদিয়া রাইসা। আজ সকালে সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সাদিয়া রাইসা আনোয়ার খান মর্ডার্ণ মেডিকেলের এমবিবিএস ৮ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ২৫ বছর। মৃত্যুকালে তিনি স্বামী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সাদিয়া রাইসার মৃত্যুতে গভীর দুঃখ ও শোক জানিয়েছে আনোয়ার খান মেডিকেল কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা, চিকিৎসক, ছাত্র-ছাত্রী এবং সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।
এসএস/এমইউ/এসএএইচ
-
০৩ এপ্রিল, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬
-
২১ নভেম্বর, ২০২৫
-
২৫ অক্টোবর, ২০২৫
-
০৬ অক্টোবর, ২০২৫
-
১১ অগাস্ট, ২০২৫
-
০২ জুন, ২০২৫
কোভিড পরবর্তী ফুসফুস জটিলতা
ঢাবির প্রফ পরীক্ষায় প্রথম অর্ভিন অদিত্য না ফেরার দেশে
-
২৭ সেপ্টেম্বর, ২০২৪