যশোরে ডেঙ্গু সচেতনতায় পথসভা ও লিফলেট বিতরণ
মেডিভয়েস রিপোর্ট: সারাদেশে ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে যশোরে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক পথসভা ও লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ জুলাই) যশোর শহরের দড়াটানা মোড়ে জনসচেতনতা সভার নেতৃত্ব দেন যশোরের সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস।
ডা. বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, স্বাস্থ্য অধিদপ্তর নানা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করার পাশাপাশি বাসাবাড়ির ছাদ, আঙিনা পরিষ্কার রাখতে উদ্বুদ্ধ করা হচ্ছে। এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করতে বাসাবাড়ির আশপাশ, ছাদবাগান অবশ্যই পরিষ্কার রাখতে হবে। নয়তো ডেঙ্গু ক্রমশ ভয়াবহ রূপ ধারণ করবে।
এসময় আরও উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. নাজমুস সাদিক, এমওসিএস ডা. মো. রেহেনেওয়াজ, যশোর সিভিল সার্জন অফিসের কর্মকর্তা ডা. দীপঙ্কর ভট্টাচার্য, মেডিকেল অফিসার (ডিআরএস) ডা. অনুপম দাস, মেডিকেল অফিসার (আইসিটি) ডা. তাইফুর আজিজ খান, ডা. রুমানা আক্তার, ডা. সাবরিনা মমতাজ, ডা. সামিনা পারভীন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডা. দীপঙ্কর দাসসহ সিভিল সার্জন অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এদিকে সিভিল সার্জন ও জেলা প্রশাসনের উদ্যেগে ডেঙ্গুর প্রকোপ রোধে ও জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতালে ডেঙ্গু কর্ণার স্থাপনসহ চিকিৎসা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এসএস
-
০৯ অগাস্ট, ২০২৬
-
০৭ জুলাই, ২০২৫
-
২৮ মার্চ, ২০২৫
-
১৯ জানুয়ারী, ২০২৫
-
০১ জানুয়ারী, ২০২৫
-
২৩ ডিসেম্বর, ২০২৪
-
১৯ অগাস্ট, ২০২৪
-
২৪ জুলাই, ২০২৪
-
১৩ জুলাই, ২০২৪