২৪ জুলাই, ২০২৩ ১০:২০ এএম

৬ দফা দাবিতে সারাদেশে অ্যাম্বুলেন্স চলাচল বন্ধের ঘোষণা

৬ দফা দাবিতে সারাদেশে অ্যাম্বুলেন্স চলাচল বন্ধের ঘোষণা
সোমবার (২৪ জুলাই) দিনগত রাত ১২টা থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত সারাদেশে অ্যাম্বুলেন্স চলাচল বন্ধ থাকবে বলে জানায় সংগঠনটি।

মেডিভয়েস রিপোর্ট: দেশের সকল সড়ক ও সেতুতে অ্যাম্বুলেন্স চলাচলের জন্য টোল ফ্রি করাসহ ৬ দফা দাবি আদায়ে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি।

সোমবার (২৪ জুলাই) দিনগত রাত ১২টা থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত সারাদেশে অ্যাম্বুলেন্স চলাচল বন্ধ থাকবে বলে জানায় সংগঠনটি। রোববার (২৩ জুলাই) সংগঠনের সভাপতি গোলাম মোস্তফার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির অন্যান্য দাবিগুলো হচ্ছে- অ্যাম্বুলেন্স থেকে প্রাইভেট কারের মতো বিআরটিএকে আয়কর (এটিআই) নেওয়া বন্ধ করতে হবে, অনতিবিলম্বে অ্যাম্বুলেন্সের জন্য জাতীয় নীতিমালা প্রণয়ন করতে হবে, দেশের প্রত্যেকটি হাসপাতালে অ্যাম্বুলেন্সের পার্কিং সুবিধা দিতে হবে, রোগী থাকা অবস্থায় প্রতিটি পাম্পে সিরিয়াল ছাড়া তেল এবং গ্যাস নিতে ব্যবস্থা করে দিতে হবে এবং সড়কে হয়রানি মুক্ত ও নির্বিঘ্নে পথ চলা নিশ্চিত করতে হবে।

এর আগে গত ২০ জুলাই জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, অ্যাম্বুলেন্স এমন একটি সেবাখাত যেটা বাংলাদেশের বিআরটিএ কর্তৃক অবহেলিত। আমরা এই অবহেলা থেকে পরিত্রাণ চাই। জাপান থেকে আমরা অ্যাম্বুলেন্স আমদানি করি অ্যাম্বুলেন্স হিসেবে। বিআরটিএ রেজিস্ট্রেশন করি অ্যাম্বুলেন্স হিসেবেই, অথচ আয়কর দেওয়ার সময় দিতে হয় প্রাইভেটকার হিসেবে।

তারা বলেন, হাসপাতাল এবং ট্রাস্টি বোর্ডের অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে আয়কর নেওয়া হয় মাত্র ৫২ টাকা। অথচ বেসরকারি অ্যাম্বুলেন্স রেজিস্ট্রেশনের ক্ষেত্রে অতীতে নেওয়া হতো ৩০ হাজার টাকা, এ বছর থেকে ৫০ হাজার টাকা নেওয়া হবে বলে জানতে পেরেছি। সেবাখাতে একই দেশে দুই ধরনের আইন কি করে হয় সেটা আমাদের বোধগাম্য নয়।

টিআই 
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
পুনরায় সংশোধন হচ্ছে সাইবার আইন

গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড

পুনরায় সংশোধন হচ্ছে সাইবার আইন

গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক