২৪ জুলাই, ২০২৩ ০৯:৩৬ এএম

এমবিবিএস প্রথম বর্ষের ক্লাস শুরু আজ

এমবিবিএস প্রথম বর্ষের ক্লাস শুরু আজ
প্রতীকী ছবি।

মেডিভয়েস রিপোর্ট: দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলোর ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের প্রথম বর্ষের ক্লাস শুরু হচ্ছে আজ সোমবার (২৪ জুলাই)।  

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘সরকারি-বেসরকারি মেডিকেল কলেজসমূহে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সের পরিচিতি সভা ও শিক্ষার্থীদের ক্লাস ২৪ জুলাই অনুষ্ঠিত হবে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ঢাকা মেডিকেলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করত সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। পরিবর্তিত তারিখ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ জানানো যাচ্ছে।’

এর আগে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল মেডিভয়েসকে জানিয়েছেন, ‘প্রাইভেট মেডিকেল কলেজগুলোর ভর্তি কার্যক্রম এখনও সম্পন্ন হয়নি। এছাড়া অনেক মেডিকেল কলেজ ক্লাস শুরু করার প্রস্তুতি সম্পন্ন করতে পারেনি। এজন্য ২৩ জুলাইয়ের পরিবর্তে আগামী ২৪ জুলাই থেকে এমবিবিএসের ক্লাস শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এর আগে গত ১০ জুলাই এমবিবিএস ২০২২-২৩ শিক্ষাবর্ষে ক্লাস শুরুর কথা থাকলেও গত ২ জুলাই অনিবার্য কারণে তা স্থগিত করে অধিদপ্তর। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক চিকিৎসা শিক্ষা (ভারপ্রাপ্ত) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্লাস শুরুর দিনক্ষণ পরবর্তীতে জানানো হবে।

এর পর গত ১২ জুলাই অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ২৩ জুলাই অরিয়েন্টেশন ক্লাসের কথা বলা হয়েছে। সর্বশেষ আবারও তারিখ পরিবর্তন করেছে অধিদপ্তর। আগামী ২৪ জুলাই (সোমবার) ক্লাস শুরু হবে বলে জানানো হয়।

প্রসঙ্গত, ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা গত ১০ মার্চ অনুষ্ঠিত হয়। গত ১২ মার্চ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। দেশের ৩৭টি সরকারি মেডিকেলে ৪ হাজার ৩৫০ আসনে ভর্তি হন শিক্ষার্থীরা। আর ৭২টি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির হন ৬ হাজার ১৬৮ জন।

এ বছর পাস করেছে ৪৯  হাজার ১৯৪ জন। পাসের হার ৩৩ দশমিক ৩৪ শতাংশ। এর মধ্যে পাস করা ছেলের সংখ্যা ২০,৮১৩ জন (৪৩.৩১%) এবং মেয়ের সংখ্যা ২৮.৩৮১ জন (৫৭.৬৯%)।

সরকারি মেডিকেল কলেজে সুযোগপ্রাপ্ত ছেলের সংখ্যা ১,৯৫৭ জন (৪৫.০০%), মেয়ে ২,৩৯৩ জন (৫৫.০০%)।

এ বছর লিখিত পরীক্ষায় মেয়েদের মধ্যে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর ৮৮.০০।

টিআই

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক