বেতন-ভাতা বাড়ানোর দাবিতে ধর্মঘটের ডাক যুক্তরাজ্যের জুনিয়র চিকিৎসকদের
মেডিভয়েস ডেস্ক: বেতন-ভাতা বাড়ানোর দাবিতে ৫ দিনের ধর্মঘটের ডাক দিয়েছে যুক্তরাজ্যের জুনিয়র চিকিৎসকরা। এতে দেশটিতে স্বাস্থ্যখাতে ব্যাপক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার (১৪ জুলাই) সকাল ৭টা থেকে মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ৭টা পর্যন্ত এই ধর্মঘট হবে। এর ফলে যুক্তরাজ্যের রাষ্ট্রীয় অর্থায়িত ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) ইতিহাসের সবচেয়ে বড় ধর্মঘটের মুখে পড়তে যাচ্ছে।
এনএইচএস প্রধান বলছেন, বেতন বাড়ানোর দাবিতে জুনিয়র চিকিৎসকরা ধর্মঘটে গেলে রোগীদের চিকিৎসাসেবায় উল্লেখযোগ্য প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
জুনিয়র চিকিৎসকদের ইউনিয়ন ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে, তারা ৩৫ শতাংশ বেতন বৃদ্ধি চান। স্বাস্থ্যমন্ত্রী স্টিভ বার্কলে বেতন সংক্রান্ত ভালো প্রস্তাব দিলে তারা এই ধর্মঘটের পথে যেতেন না। তবে বার্কলে বলেছেন, ইউনিয়নের এই দাবি অযৌক্তিক।
এদিকে জুনিয়রদের ধর্মঘটের রেশ কাটতে না কাটতেই ইংল্যান্ডের হাসপাতালের সিনিয়র চিকিৎসকরা ধর্মঘটে যাচ্ছেন। ২০ জুলাই থেকে ৪৮ ঘণ্টার ধর্মঘটে যাচ্ছেন তারা। ২৫ জুলাই থেকে একই পথে হাঁটবেন রেডিওগ্রাফাররা। এর মাধ্যমেই ইতিহাসের সবচেয়ে বড় ধর্মঘটের মুখে পড়তে যাচ্ছে দেশটির রাষ্ট্রীয় অর্থায়িত ন্যাশনাল হেলথ সার্ভিস।
চলতি বছর বিভিন্ন ক্ষেত্রের সরকারি কর্মীরা যুক্তরাজ্যে ধর্মঘটের ডাক দিয়েছে। জানুয়ারিতে নার্সরা ধর্মঘট করেন। অ্যাম্বুলেন্স কর্মী, শিক্ষক, বাসচালক, ডাক কর্মীরা ফেব্রুয়ারিতে ধর্মঘট করেছেন। সবার দাবিও এক। মুদ্রাস্ফীতির কারণে বেতন বাড়াতে হবে।
-
২১ জুলাই, ২০২৬
-
০৮ মার্চ, ২০২৫
-
১৮ ফেব্রুয়ারী, ২০২৫
-
০৯ জানুয়ারী, ২০২৫
-
০৫ ডিসেম্বর, ২০২৪
-
১২ অক্টোবর, ২০২৪
-
২৭ অগাস্ট, ২০২৪