১২ জুলাই, ২০২৩ ০৫:০০ পিএম

বিএসএমএমইউ নার্সিং এমএসএন কোর্সের ভর্তি শুরু আগামী ১৬ জুলাই

বিএসএমএমইউ নার্সিং এমএসএন কোর্সের ভর্তি শুরু আগামী ১৬ জুলাই
ফাইল ছবি।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এবং অধিভুক্ত প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভ্যান্স নার্সিং এডুকেশন অ্যান্ড রিসার্চ (এনআইএএনইআর)-এ জুলাই ২০২৩ মাস্টার্স অব সাইন্স ইন নার্সিং (এমএসএন) কোর্সে ভর্তি শুরু হবে আগামী ১৬ জুলাই থেকে। ভর্তি প্রক্রিয়া চলবে পরের মাসের ১৮ তারিখ পর্যন্ত।

মঙ্গলবার (১১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জিএম সাদিক হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, এমএসএন কোর্সের অ্যাডাল্ট অ্যান্ড ইল্ডার হেলথ্ নার্সিং ওমেন্স হেলথ্ অ্যান্ড মিডওয়াইফারি নার্সিং (ডব্লিউএইচএমএন), চিল্ড হেলথ্ নার্সিং (সিএইচএন), মেন্টাল হেলথ্ অ্যান্ড সাইকিয়াট্রিক নার্সিং (এমএইচপিএন), কমিউনিউটি হেলথ্ নার্সি (কম.এইচএন), নার্সিং ম্যানেজমেন্ট (এনএম), কার্ডিওথোরাসিক নার্সিং (সিটিএন), ইনটেনসিভ কেয়ার নার্সিং (আইসিএন), অর্থোপেডিক অ্যান্ড ট্রমা নার্সিং (ওটিএন), ন্যাপরো-ইউরোলজি নার্সিং (এনইউএন), অফথালমোলজিক নার্সিং (ওএন) ও নিউরোসাইন্স নার্সিং (এনএন) বিষয়সমূহে ভর্তির জন্য সরকারি, বিএসএমএমইউ (সরকারি কোটায় নির্বাচিত) ও বেসরকারি সেবিকা প্রার্থীর নামের তালিকা এতদসংগে প্রকাশ করা হলো। বেসরকারি প্রার্থীদের আগামী ১৬ জুলাই থেকে ১৪ আগস্ট পর্যন্ত কোর্সে ভর্তির কার্যক্রম চলবে।

এতে আরও বলা হয়, ‘সরকারি এবং বিএসএমএমইউ প্রার্থীদের ক্ষেত্রে ১৬ জুলাই থেকে ছুটির আদেশ বা প্রেষণাদেশ প্রাপ্তি সাপেক্ষে ভর্তির কার্যক্রম চলবে। সকল বিষয়ে ভর্তির ক্ষেত্রে কোর্স ফি, টিউশন ফি এবং রেজিস্ট্রেশন ফি সংক্রান্ত তথ্যাদি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভর্তি শাখা থেকে জানা যাবে।’

মূল মাইগ্রেশন সনদসহ নিম্নবর্ণিত কাগজপত্র ও পাসপোর্ট সাইজের ছবি সেট করে ভর্তির সময় সকল প্রার্থীর নিকট থেকে জমা দিতে হবে।

১. নির্বাচিত তালিকায় প্রার্থীর নাম সম্বলিত অংশ (www.bsmmu.edu.bd) থেকে প্রার্থীর নাম সম্বলিত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ফলাফলের তালিকা সংগ্রহ পূর্বক জমা দিতে হবে।

২. ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের অনুলিপি

৩. দুই কপি পাসপোর্ট সাইজের ছবি

৪. শিক্ষাগত যোগ্যতার সকল মূল সনদের অনুলিপি

৫. বিএসসির মূল সনদের অনুলিপি

৬. জাতীয় পরিচয় পত্রের অনুলিপি

৭. বিএনএমসি কর্তৃক প্রদত্ত রেজিস্ট্রেশনের মূল সনদের অনুলিপি

৮. মূল মাইগ্রেশন সনদের অনুলিপি

৯. মূল মাইগ্রেশন সনদ (প্রতিষ্ঠান কর্তৃক বিশ্ববিদ্যালয়ে প্রেরণের জন্য)। মূল মাইগ্রেশন সনদ, ছবি ও অন্যান্য সনদের এক সেট সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক বিশ্ববিদ্যালয় প্রেরণ করতে হবে।

সকল প্রার্থীকে ভর্তির পূর্বে মূল মাইগ্রেশনের স্ক্যান কপি নিজের কাছে ই-রেজিস্ট্রেশনের জন্য সংরক্ষণ করার বিষয়টি প্রতিষ্ঠান কর্তৃক অবহিত করার প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে। জুলাই ২০২৩ শিক্ষাবর্ষে ভর্তিকৃত সকল প্রার্থীকে আগামী ১ অক্টোবর থেকে ৩০ জুন ২০২৪ তারিখের মধ্যে অনলাইনে ই-রেজিসেট্রশন সম্পন্ন করতে হবে। এ সংক্রান্ত নিয়মাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নির্দিষ্ট লিংকে পাওয়া যাবে।

মাস্টার্স অব সাইন্স ইন নার্সিং (এমএসএন) কোর্সের উল্লিখিত বিষয়সমূহের শিক্ষা কার্যক্রম ১ জুলাই ২০২৩ তারিখ শুরু হবে বিধায় ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে যোগাযোগ করার অনুরোধ করা হলো।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক