১২ জুলাই, ২০২৩ ০৫:২২ পিএম

এমবিবিএস প্রথম বর্ষের ক্লাস শুরু ২৩ জুলাই, বিজ্ঞপ্তি প্রকাশ

এমবিবিএস প্রথম বর্ষের ক্লাস শুরু ২৩ জুলাই, বিজ্ঞপ্তি প্রকাশ
প্রতীকী ছবি।

মেডিভয়েস রিপোর্ট: দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলোর ২০২২-২৩ শিক্ষাবর্ষ এমবিবিএস কোর্সের প্রথম বর্সের ক্লাস আগামী ২৩ জুলাই থেকে শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

আজ বুধবার (১২ জুলাই) অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজসমূহে ২০২২-২৩ শিক্ষাবর্ষ এমবিবিএস কোর্সের শিক্ষার্থীদের ক্লাস আগামী ২৩ জুলাই ২০২৩ তারিখ থেকে শুরু হবে।’

এর আগে মঙ্গলবার (১১ জুলাই) সকালে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল মেডিভয়েসকে বলেছেন, ‘এমবিবিএসের নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরুর বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা একটি দিন ঠিক করেছি। সম্ভাব্য তারিখটি আগামী ২৩ জুলাই।’

গতকাল ১০ জুলাই এমবিবিএস ২০২২-২৩ শিক্ষাবর্ষে ক্লাস শুরুর কথা থাকলেও গত ২ জুলাই অনিবার্য কারণে তা স্থগিত করে অধিদপ্তর। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক চিকিৎসা শিক্ষা (ভারপ্রাপ্ত) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্লাস শুরুর দিনক্ষণ পরবর্তীতে জানানো হবে।

২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা গত ১০ মার্চ অনুষ্ঠিত হয়। গত ১২ মার্চ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। দেশের ৩৭টি সরকারি মেডিকেলে ৪ হাজার ৩৫০ আসনে ভর্তি হন শিক্ষার্থীরা। আর ৭২টি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির হন ৬ হাজার ১৬৮ জন।

এ বছর পাস করেছে ৪৯  হাজার ১৯৪ জন। পাসের হার ৩৩ দশমিক ৩৪ শতাংশ। এর মধ্যে পাস করা ছেলের সংখ্যা ২০,৮১৩ জন (৪৩.৩১%) এবং মেয়ের সংখ্যা ২৮.৩৮১ জন (৫৭.৬৯%)।

সরকারি মেডিকেল কলেজে সুযোগপ্রাপ্ত ছেলের সংখ্যা ১,৯৫৭ জন (৪৫.০০%), মেয়ে ২,৩৯৩ জন (৫৫.০০%)।

এ বছর লিখিত পরীক্ষায় মেয়েদের মধ্যে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর ৮৮.০০।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : এমবিবিএস
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক