০৩ জুলাই, ২০২৩ ০৪:১৬ পিএম

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৪ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৪ জনের মৃত্যু
তারা জানান, ৪ জনের মরদেহ দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

মেডিভয়েস ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলা, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। 

রোববার (২ জুলাই) দিবাগত রাত ও আজ সোমবার (৩ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার প্রসাদপুর হটাৎপাড়া গ্রামের মো. আজিজুল হকের ছেলে শরিফুল ইসলাম (৩৫), ভোলাহাট উপজেলা‌র দলদলী ইউনিয়নের চামা মুশরিভুজা গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে মো. আনোয়ার হোসেন (৬০), একই উপজেলার কৃষক ওমর আলী ও সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের তেররশিয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো. জহরুল (৩৫)।

নিহত ৪ জনের বিষয় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রওশন আলী, সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন, গোমস্তাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ও ভোলাহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তারা জানান, ৪ জনের মরদেহ দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক