ইউজিসির সঙ্গে রামেবির বার্ষিক কর্মসম্পাদান চুক্তি
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সঙ্গে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষরিত হয়েছে।
শনিবার (২৪ জুন) সকাল ১০টায় রাজধানীর রিজেন্সি হোটেলে অ্যান্ড রিসোর্টে চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ, অধ্যাপক ড. আবু তাহের এবং রামেবির ভিসি অধ্যাপক ডা. এ জেড এম মোস্তাক হোসেন।
ইউজিসির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কমিশনের সচিব ড. ফেরদৌস জামান এবং রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পক্ষে ২০২৩-২০২৪ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদান চুক্তিতে স্বাক্ষর করেন রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহা. আনোয়ারুল কাদের।
প্রসঙ্গত, সরকারি কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথ ব্যবহার ও সুশাসন নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে এপিএ প্রবর্তন করা হয়। ২০১৬-২০১৭ অর্থবছর থেকে ইউজিসি প্রতিবছর পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এ চুক্তিটি স্বাক্ষর করে আসছে।
-
০৬ অক্টোবর, ২০২৬
-
০৬ অক্টোবর, ২০২৬
-
০১ ডিসেম্বর, ২০২৪
-
২৫ অক্টোবর, ২০২৪
-
১১ সেপ্টেম্বর, ২০২৪
-
০৭ সেপ্টেম্বর, ২০২৪
-
০৩ সেপ্টেম্বর, ২০২৪
-
১২ জুলাই, ২০২৪
-
১০ জুলাই, ২০২৪
-
২৬ মার্চ, ২০২৪