ফরিদপুরের ডায়াবেটিক মেডিকেলের অনুমোদন নবায়নে সরেজমিন প্রতিবেদনের নির্দেশ
মেডিভয়েস রিপোর্ট: ফরিদপুরের বেসরকারি ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজের শিক্ষাক্রম চালানোর অনুমোদন নবায়নে সরেজমিন প্রতিবেদন প্রদানের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২২ জুন) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-২ শাখার উপসচিব মাহবুবা বিলকিস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে বেসরকারি ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ, ফরিদপুরের ২০২৩-২৪ ও ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাডেমিক অনুমোদন নবায়নের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বিদ্যমান রয়েছে কিনা; সে বিষয়ে প্রতিষ্ঠানটি সরেজমিনে পরিদর্শন করে মতামতসহ প্রতিবেদন প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো নির্দেশনার অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা), স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের একান্ত সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিস্টেম এনালিস্টসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
-
১৮ এপ্রিল, ২০২৬
-
২৬ ডিসেম্বর, ২০২৪
-
০৮ অগাস্ট, ২০২৪
-
১৮ জুলাই, ২০২৪
-
০৮ এপ্রিল, ২০২৪
-
২২ জানুয়ারী, ২০২৪
-
১৪ নভেম্বর, ২০২৩
-
২১ অক্টোবর, ২০২৩