নাইটিংগেল মেডিকেলের শিক্ষার্থীদেরকে মাইগ্রেশনের সিদ্ধান্ত
মেডিভয়েস রিপোর্ট: নীতিমালা অনুসারে না চলায় ঢাকা আশুলিয়ার বেসরকারি নাইটিংগেল মেডিকেল কলেজের অনুমোদন বাতিল করে শিক্ষার্থীদেরকে অন্যান্য মেডিকেল কলেজে মাইগ্রেশন করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৩ জুন) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-২ শাখার উপসচিব মাহবুবা বিলকিস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, নাইটিংগেল মেডিকেলের বিভিন্ন শিক্ষাবর্ষে অধ্যয়নরত মাইগ্রেশন প্রত্যাশী শিক্ষার্থীদের মাইগ্রেশন সংক্রান্ত জটিলতা নিরসনের লক্ষ্যে গত ৮ জুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় রিট মামলা এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় বিবেচনায় নিম্নোক্ত সিদ্ধান্ত গৃহীত হয়:
‘এ কলেজে বিভিন্ন শিক্ষাবর্ষে অধ্যয়নরত নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অন্যান্য মেডিকেল কলেজসমূহে মাইগ্রেশন করা হবে।’
এমতাবস্তায় গত ৮ জুন অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত মোতাবেক অনুমোদন বাতিলকৃত নাইটিংগেল মেডিকেলে অধ্যায়নরত শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত অন্যান্য বেসরকারি মেডিকেল কলেজের সক্ষমতার বিষয়ে প্রতিষ্ঠান প্রধানের সাথে আলোচনাক্রমে মাইগ্রেশনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
প্রজ্ঞাপনের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, মেডিসিন অনুষদের ডিন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর একান্ত সচিব ও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৯ মে, ২০২৫
-
১৭ মে, ২০২৫
-
২৩ মার্চ, ২০২৫
-
১৪ অক্টোবর, ২০২৪
-
১৯ সেপ্টেম্বর, ২০২৪