২৩ জুন, ২০২৩ ০২:১০ পিএম

অধ্যাপক ডা. সংযুক্তা সাহার বিষয়ে যা বললো বিএমডিসির শৃঙ্খলা কমিটি

অধ্যাপক ডা. সংযুক্তা সাহার বিষয়ে যা বললো বিএমডিসির শৃঙ্খলা কমিটি
ফাইল ছবি।

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর সেন্ট্রাল হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সংযুক্তা সাহা ইস্যুতে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নির্বাহী কমিটির হস্তক্ষেপের আবেদন করেছে বিএমডিসির শৃঙ্খলা কমিটি।

আজ শুক্রবার (২৩ জুন) সকালে শৃঙ্খলা কমিটির মিটিংয়ের পর সংবাদ সম্মেলনে এ কথা জানান কমিটির চেয়ারম্যান ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী।

তিনি বলেন, বিগত বেশ কিছু দিন ধরে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াতে আঁখি ও তার নবজাতকের মৃত্যুর ঘটনায় ডা. সংযুক্তা সাহাকে নিয়ে যে আলোচনা-সমালোচনা হচ্ছে, সে দিকে লক্ষ্য রেখে শৃঙ্খলা কমিটি স্ব-উদ্যোগে এই সভা ডেকেছে।

মিটিংয়ের সিদ্ধান্তের বিষয়ে ডা. ইহতেশামুল হক বলেন, ‘কোনো অভিযোগ আমাদের কাছে সরাসরি না এলে শৃঙখলা কমিটি কোনো ব্যবস্থা নেওয়ার এখতিয়ার রাখে না। তবে আমরা কোনো নির্দিষ্ট বিষয়ে নির্বাহী কমিটির দৃষ্টি আকর্ষণ করতে পারি এবং আমরা তাই করেছি। নির্বাহী কমিটি যদি এই বিষয়ে কিছু করণীয় মনে করে তারা তা করবে।’

তিনি আরও বলেন, ‘রোগী কার অধীনে অপারেশন করবেন—এটা একান্তই তাঁর সিদ্ধান্ত। তিনি যে চিকিৎসকের অধীনে ভর্তি হয়েছেন, সে চিকিৎসককেই অপারেশন করতে হবে। ওই হাসপাতাল বা ক্লিনিকে যদি সেই চিকিৎসক অনুপস্থিত থাকেন, সেক্ষত্রেও রোগী সিদ্ধান্ত নেবেন, অন্য কোনো চিকিৎসকের অধীনে অপারেশন করবেন কিনা।’

ফেসবুকসহ সোশ্যাল মিডিয়াতে রোগীদের নিয়ে লাইভ বা কন্টেন্ট তৈরি করা নিয়ম বহির্ভূত ও চিকিৎসা নীতিবিরোধী জানিয়ে তিনি বলেন, ‘কোনো চিকিৎসকই রোগীর কনসার্ন ছাড়া তাঁর ভিডিও প্রকাশ করতে পারেন না। এক্ষেত্রে ডা. সংযুক্তা সাহা যা করেছেন, তা সম্পূর্ণ অনৈতিক।’ 

মিটিংয়ে কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ডা. শেখ মোহাম্মাদ মোরশেদ, ডা. রোকেয়া সুলতানা, অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান ও অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান ভূঁইয়া।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএমডিসি
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক