না ফেরার দেশে ডা. এম আরিফুর রহমান
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) কর্মরত ডা. এম আরিফুর রহমান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। আজ বৃহস্পতিবার (২২ জুন) ভোর সাড়ে ৫টায় মারা যান তিনি।
ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস এন্ড রেসপন্সিবিলিটি’র (এফডিএসআর) দপ্তর সম্পাদক সহকারী অধ্যাপক ডা. রশিদুল হক মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আরিফুর রহমান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢামেক হাসপাতলের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর সাড়ে ৫টায় মারা যান।
ডা. এম আরিফুর রহমান বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ৩৯তম ব্যাচের কর্মকর্তা। তিনি জামালপুর জেলার ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক মেডিকেল অফিসার।
কুমিল্লা মেডিকেল কলেজের ১৬তম ব্যাচের এ শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে এমডি ফেইজ-এ-তে অধ্যয়নরত ছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক জানানোর পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছে মেডিভয়েস।
-
২৭ সেপ্টেম্বর, ২০২৬
-
৩০ নভেম্বর, ২০২৫
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
-
২৪ অগাস্ট, ২০২৩
-
১১ অগাস্ট, ২০২৩
-
১১ অগাস্ট, ২০২৩
-
১১ অগাস্ট, ২০২৩
-
০৮ অগাস্ট, ২০২৩
-
২৩ জুলাই, ২০২৩
-
২২ জুন, ২০২৩