১৮ জুন, ২০২৩ ০৩:৪৮ পিএম

শিশুদের স্থুলতা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

শিশুদের স্থুলতা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসের কারণে বড়দের পাশাপাশি শিশুদের স্থুলতা (ওবিসিটি) বাড়ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

আজ রোববার (১৮ জুন) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে চতুর্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচির প্রাপ্ত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেছেন, দেশে স্থুলকায় মানুষের সংখ্যা বেড়েই চলেছে, বিশেষ করে শিশুদের। এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে প্রতিবছর যত মানুষ মারা যায় তার ৭০ ভাগই অসংক্রামক রোগে। এর মধ্যে উচ্চ রক্তচাপই ২০ ভাগ। অর্থাৎ, প্রতি চারজনে একজন ভুগছেন এ রোগে। এ ছাড়া ডায়াবেটিসে ভুগছে ১০ শতাংশ মানুষ। বায়ু দূষণ, ইট ভাটার ধোঁয়া, খাদ্যে ভেজালসহ নানা কারণে এসব রোগের বিস্তার ঘটছে। পাশাপাশি আমাদের দৈনন্দিন জীবনাচারও বড় কারণ।

জীবনযাত্রার এখন গতি বেড়েছে জানিয়ে তিনি বলেন, খেলাধুলা, পরিবারে সময় দেওয়া হচ্ছে না, যার ফলে শারীরিক ও মানসিক রোগের প্রকোপ বাড়ছে। এ জন্য প্রতিরোধ ব্যবস্থায় আমাদের জোর দিতে হবে। প্রান্তিক পর্যায় থেকেই এটি শুরু করতে হবে।

এখন পর্যন্ত ৩০০টি উপজেলায় নন কমিউনিকেবল ডিজিজ (এনসিডি) কর্নার হয়েছে উল্লেখ করে জাহিদ মালেক বলেন, পর্যায়ক্রমে সব উপজেলায় এই কর্নার হবে।

মন্ত্রী বলেন, দেশে প্রতিবছর সাত হাজার মানুষ সাপের কামড়ে মারা যায়। এটির বিষ প্রতিরোধী ভ্যাকসিন তৈরিতে চট্টগ্রামে ভেনম সেন্টার হয়েছে, সেখানে গবেষণা চলছে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্যসেবা
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক