১২ জুন, ২০২৩ ১০:০১ এএম

ঢাকা কমিউনিটি হাসপাতাল ও কিডনি ফাউন্ডেশনের মধ্যে চুক্তি

ঢাকা কমিউনিটি হাসপাতাল ও কিডনি ফাউন্ডেশনের মধ্যে চুক্তি
চুক্তিটি প্রাথমিকভাবে ৫ বছরের জন্য করা হয়। তবে এটি প্রতি বছর স্বয়ংক্রিয়ভাবে মেয়াদ বাড়বে, যদি না কোনও পক্ষ কোনও সমাপ্তির বিজ্ঞপ্তি জারি করে।

মেডিভয়েস রিপোর্ট: সম্প্রতি ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল ট্রাস্ট (ডিসিএইচটি) এবং কিডনি ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

চিকিৎসা সেবা এবং গবেষণা কর্মে সক্ষমতা উন্নয়নের জন্য চিকিৎসা-কর্মীদের সম্পৃক্ত করে বিভিন্ন বিনিময় কর্মসূচি ও সহযোগিতামূলক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে এই সমঝোতা চুক্তি করা হয়।

রোববার (১১ জুন) দুপুরে ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের জনসংযোগ বিভাগের পরিচালক ওয়াকার হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক কাজী কামরুজ্জামান এবং কিডনি ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সভাপতি অধ্যাপক হারুন উর রশিদ চুক্তিতে সই করেন।

দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতার ক্ষেত্রগুলো হচ্ছে— নেফ্রোলজি এবং সংশ্লিষ্ট বিষয়গুলোতে শিক্ষার অগ্রগতি ও  প্রচারের জন্য শিক্ষাদান, প্রশিক্ষণ এবং গবেষণায় অ্যাকাডেমিক বিনিময় এবং সহযোগিতার বিকাশ। ক্লিনিক্যাল নেফ্রোলজি, ডায়ালাইসিস এবং ট্রান্সপ্ল্যান্ট পরিষেবার মান উন্নত করা। এজন্য কিডনি ফাউন্ডেশন হাসপাতাল ঢাকা কমিউনিটি হাসপাতালের ওপিডিতে একটি ডায়ালাইসিস ইউনিট স্থাপন করবে।

চুক্তিটি প্রাথমিকভাবে ৫ বছরের জন্য করা হয়। তবে এটি প্রতি বছর স্বয়ংক্রিয়ভাবে মেয়াদ বাড়বে, যদি না কোনও পক্ষ কোনও সমাপ্তির বিজ্ঞপ্তি জারি করে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক