০২ জুন, ২০২৩ ১২:১৩ পিএম

ঢামেক হাসপাতালে ৪ দালাল আটক

ঢামেক হাসপাতালে ৪ দালাল আটক
ফাইল ছবি।

মেডিভয়েস রিপোর্ট: চার দালালকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১জুন) রাত পৌনে নয়টার দিকে তাদের আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেন দায়িত্বরত আনসার সদস্যরা। আটককৃতরা হলেন- মো. রাসেল (২৬), মো. মিজান (২৮), মো. ইউসুফ (১৯) ও মোসা. ঝুনু বেগম (৫৫)।

ঢামেক হাসপাতালের আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) আব্দুর রউফ বলেন, পুরাতন ভবনের গাইনি বিভাগের ২১২ নং ওয়ার্ডে দালাল চক্রের দৌরাত্মের কথা জেনে কর্তৃপক্ষের নির্দেশ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন দালাল চক্রের ১ নারী সদস্যসহ ৪ জনকে আটক করা হয়। পরে তাদেরকে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ঢাকা মেডিকেল কলেজ
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক