২৮ মে, ২০২৩ ১০:৫২ এএম

নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
ফাইল ছবি।

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধীন ২০২২-২৩ শিক্ষাবর্ষের ৪ বছর মেয়াদি ব্যাচেলর অব সাইন্স ইন নার্সিং (বিএসসি), ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

শনিবার (২৭ মে) রাতে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) এবং কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য-সচিব রাশিদা আক্তারের সই করা এক বিজ্ঞপ্তিতে এই ফল প্রকাশ করা হয়।

এতে বলা হয়েছে, সরকারি এবং বেসরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষাপ্রতিষ্ঠানে বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে (কোড অনুযায়ী) ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হলো। অবশিষ্ট উত্তীর্ণ প্রার্থীদের মেধাক্রম ও কোটার ভিত্তিতে অপেক্ষমাণ তালিকা হিসেবে বিবেচনা করা হবে।

ভর্তির তারিখ ও বিস্তারিত নির্দেশনা পরবর্তীতে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

গত ২৬ মে দেশের ২০টি কেন্দ্র ও ৬২টি ভেন্যুতে ৪ বছর মেয়াদি ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং (বিএসসি), ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক