‘ডেঙ্গু পরীক্ষায় নির্ধারিত ফি’র বেশি নিলে ব্যবস্থা’
মেডিভয়েস রিপোর্ট: বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ডেঙ্গু সংক্রমণের পরীক্ষায় সর্বোচ্চ মূল্য ৫০০ টাকা এবং সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু সংক্রমণ পরীক্ষা ১০০ টাকা, কোন হাসপাতালে এর বেশি নেওয়া হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
আজ রোববার (২৮ মে) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. আহমেদুল কবির।
তিনি বলেন, ‘ডেঙ্গু পরীক্ষাসহ ডেঙ্গু চিকিৎসায় আমরা সুনির্দিষ্ট গাইডলাইন করে দিয়েছি। এ গাইডলাইন অনুযায়ীই সবাইকে চিকিৎসা দিতে হবে। প্লাটিলেট ব্যবহার নিয়েও গাইডলাইনে সুনির্দিষ্ট দিকনির্দেশনা রয়েছে।’
ডা. আহমেদুল কবির বলেন, হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের জন্য পর্যাপ্ত মশারির ব্যবস্থা করতে পরিচালকদের দায়িত্ব দেওয়া হয়েছে। সকল সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছে, ২৪ ঘণ্টা ল্যাব খোলা রাখতে বলা হয়েছে, সরকারিভাবে ২১টি প্লাটিলেট সেন্টারের ব্যবস্থা করা হয়েছে। এখান থেকে রোগীরা প্লাটিলেট সংগ্রহ পারবে। এ ছাড়া হাসপাতাল অঙ্গনে ডাব বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ডেঙ্গু রোগী ১৫৩৩ জন। এর মধ্যে ঢাকায় ৯৭১ জন আর ঢাকার বাইরে ৫৬২ জন। এ ছাড়া ঢাকা মহানগরীর পর দেশের সবচেয়ে বেশি রোগী চট্টগ্রাম বিভাগের কক্সবাজারে। এ জেলার রোহিঙ্গা জনগোষ্ঠীর মাঝে বেড়েই চলেছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। রোহিঙ্গা ক্যাম্পে এখন পর্যন্ত ১ হাজার ৬৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
তিনি বলেন, রোহিঙ্গারা বাংলাদেশের নাগরিক না। তাদের কালচারও আলাদা। এ জন্য ডেঙ্গু নিয়ে তাদের মাঝে সেভাবে করাও যায় না। এ ছাড়া তাদের মাঝে সচেতনতার যথেষ্ট ঘাটতি রয়েছে।
ডেঙ্গুর জতীয় গাইডলাইনের প্রধান অধ্যাপক ডা. কাজী তরিকুল ইসলাম বলেন, ৮০ থেকে ৮৫ শতাংশ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি না হলেও হয়। তারা বাসাতেই চিকিৎসা নিতে পারে। কিন্তু দেখা যায়, তারা শুরুতেই হাসপাতলে ভর্তি হয়। এ ক্ষেত্রে জনগণের আরও সচেতন হতে হবে। আমরা একজন মানুষেরও মৃত্যুও চাই না।
-
০১ অগাস্ট, ২০২৬
-
৩০ জুলাই, ২০২৬
-
২৯ জুলাই, ২০২৬
-
২৬ জুলাই, ২০২৬
-
২১ জুলাই, ২০২৬
-
২০ জুলাই, ২০২৬
এনডিএফের বৈজ্ঞানিক সেমিনারে বক্তারা
ডেঙ্গু এখন মৌসুমি রোগ নয়, নিয়ন্ত্রণে জরুরি সমন্বিত উদ্যোগ
-
১৮ জুলাই, ২০২৬
-
১৭ জুলাই, ২০২৬
-
১৩ জুলাই, ২০২৬
নিয়ন্ত্রণে ডেঙ্গু পরিস্থিতি
বন্যা মোকাবিলায় পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
-
১০ জুলাই, ২০২৬