আগামী ৫ বছরের মধ্যে পৃথিবীর উষ্ণতা বাড়ার শঙ্কা
মেডিভয়েস ডেস্ক: খুব অল্প সময়ের মধ্যে পৃথিবীর উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা।
বুধবার (১৭ মে) সংস্থাটি হুঁশিয়ারি দিয়ে বলছে, আগামী পাঁচ বছরের মধ্যে উষ্ণতা বাড়ার বিষয়টি পরিলক্ষিত হবে। ইতিহাসে এবারই প্রথমবারের মতো এমন শঙ্কা দেখা দিয়েছে। তবে ২০১৫ সালে প্যারিস চুক্তিতে বৈশ্বিক উষ্ণতা শিল্প-পূর্ব সময়ের তুলনায় ১ দশমিক ৫ শতাংশ বাড়ার যে সীমা নির্ধারণ করা হয়েছিল, সেই সীমা লঙ্ঘন করবে না এটি।
যুক্তরাজ্যের মেট অফিসের দীর্ঘকালীন আবহাওয়া পূর্বাভাসের প্রধান অ্যাডাম স্কেইফ বলেছেন, ২০২৭ সালের মধ্যে তাপমাত্রা ১ দশমিক ৫ শতাংশ বাড়ার আশঙ্কা রয়েছে ৬৬ শতাংশ।
ইতিহাসে এবারই প্রথমবারের মতো আমরা উষ্ণতা ১ দশমিক ৫ শতাংশ বাড়ার এত কাছাকাছি রয়েছি। গত বছর বলা হয়েছিল, পৃথিবীর উষ্ণতা বাড়ার এ আশঙ্কা ৫০-৫০। আগামী কয়েক মাসে এ প্যাটার্ন তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র- আলজাজিরা
সন্ত্রাসী হামলায় আহত
ডা. আসাদুর রহমানকে দেখতে ঢামেকে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক
সন্ত্রাসী হামলায় আহত
ডা. আসাদুর রহমানকে দেখতে ঢামেকে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক