বিজ্ঞানের রূপান্তরকারী শক্তি ড. কাদরী: শিক্ষামন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর’বি) জ্যেষ্ঠ বিজ্ঞানী ড. ফেরদেীসী কাদরী বিজ্ঞানে রূপান্তরকারী শক্তি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ বুধবার (১৭ মে) দুপুরে আইসিডিডিআর’বির সাসাকাওয়া মিলনায়তনে ড. ফিরদৌসী কাদরীর স্বাধীনতা পুরস্কার-২০২৩ অর্জন উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ও আইসিডিডিআর,বি বোর্ড অব ট্রাস্টির সদস্য ড. মো. আনোয়ার হোসেন হাওলাদার।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আইসিডিডিআর,বির নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ। পরে ড. কাদরীর কর্মজীবনের ওপর নির্মিত একটি সংক্ষিপ্ত ভিডিও এবং দীর্ঘকাল ধরে ড. কাদরীর সঙ্গে কাজ করা বিশ্বখ্যাত বিজ্ঞানীদের পাঠানো ভিডিও বার্তা দেখানো হয়।
ড. কাদরীকে আন্তরিক অভিনন্দন জানিয়ে ড. তাহমিদ আহমেদ বলেন, এই উদযাপন অনুষ্ঠান শুধু ড. কাদরীর চার দশকেরও বেশি সময় ধরে জীবন রক্ষাকারী কাজের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য নয়, বরং বিজ্ঞানে নারীদের অগ্রগামী করার প্রতিশ্রুতির গুরুত্ব মনে করিয়ে দিতেও।
এ সময় তিনি বাংলাদেশ এবং বিশ্বের জনগণের স্বাস্থ্য ও এলানাথে উচ্চ-মানের বৈজ্ঞানিক গবেষণা এবং উদ্ভাবনের প্রতি আইসিডিডিআর,বির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
ভিডিও বার্তায় যুক্তরাষ্ট্রের হার্ভার্ড মেডিকেল স্কুলের প্রফেসর অ্যাডওয়ার্ড টি রায়ান বলেন, গত ২৫ বছরেরও বেশি সময় ধরে ড. কাদরীর সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে তার। তিনি সত্যিকার অর্থে প্রকৃতির এক শুভ শক্তি।
এ সময় ওয়েলকাম সেন্সার ইনস্টিটিউটের অধ্যাপক নিকোলাস রবার্ট থমসন এবং আইসিডিডিআর,বির বৈজ্ঞানিক উপদেষ্টা গ্রুপের সদস্য তার বার্তায় বলেন, ‘অবহেলিত অনেক রোগের বিষয়ে ড. কাদরী আমাদের সতর্ক করেছেন। তিনি না থাকলে এ রোগগুলো উপেক্ষিত থেকে যেতো।
ড. কাদরীকে অভিনন্দন জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ড. কাদরীর কৃতিত্ব উদযাপনের পাশাপাশি বিজ্ঞানের রূপান্তরকারী শক্তি এবং এই ক্ষেত্রে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকাকে স্বীকৃতি দেওয়ার দিন আজ। বর্তমান সরকার বৈজ্ঞানিক গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করতে এবং প্রতিটি সেক্টরে নারীর ক্ষমতায়নকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।
অভিনন্দনে সিক্ত ড. কাদরী সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই ভালোবাসাই তার কাজের চালিকা শক্তি।
অনুষ্ঠানে উপস্থিত সহকর্মীরাও ড. কাদরীর সঙ্গে তাদের কাজ করার অভিজ্ঞতা এবং শুভেচ্ছা জানান। আইসিডিডিআর,বির ডিরেক্টর অব ফাইন্যান্স থমাস লিয়াম বারি অনুষ্ঠানে সমাপনী বক্তব্য প্রদান করেন।
-
১৮ জুন, ২০২৬
আইসিডিডিআর,বি’র গবেষণা
গ্রামাঞ্চলে প্রতি তিনজন কিশোরীর মধ্যে দুইজন মাসিক-সংক্রান্ত সমস্যায় ভুগছে
-
২২ মে, ২০২৬
-
১১ মে, ২০২৬
আইসিডিডিআর,বির শোক
ওআরএস উদ্ভাবনের অন্যতম বিজ্ঞানী ডা. মাজিদ মোল্লা আর নেই
-
২৩ অগাস্ট, ২০২৫
-
০২ জুলাই, ২০২৫
আইসিডিডিআর,বির গবেষণা
শিশুদের অসংক্রামক রোগ মোকাবিলায় আলো দেখাচ্ছে পেডিয়াট্রিক এনসিডি মডেল
-
২৬ জুন, ২০২৫
আইসিডিডিআর,বির গবেষণা
মহামারীতে বেশি ঝুঁকিতে পড়েন শহুরে কর্মজীবী নারী